নেইমারকে মুখ ফুটে বলতে হবে, সে বার্সায় ফিরতে চায় : পিকে

bcv24 ডেস্ক    ০৯:১২ এএম, ২০১৯-০৮-০৮    395


নেইমারকে মুখ ফুটে বলতে হবে, সে বার্সায় ফিরতে চায় : পিকে

পিএসজি না বার্সা, বার্সা না পিএসজি! কোথায় নিজের চূড়ান্ত ঠিকানা বানাবেন নেইমার। এ নিয়ে আলোচনার শেষ নেই। পিএসজিতে সুখে নেই নেইমার, ফিরতে চান বার্সেলোনায়, এমন গুঞ্জন প্রতিনিয়তই ওঠে। আর এবার বার্সায় নেইমারের সাবেক সতীর্থ জেরার্ড পিকে জানিয়ে দিলেন, কাতালান ক্লাবটিতে আসতে হলে নেইমারকে মুখ ফুটে বলতে হবে।

পিকে জানান, বার্সায় ফের নিজের ঠিকানা বানাতে হলে নেইমারকে নিজের মুখে বলতে হবে। যদিও ব্যাপারটি বেশ কঠিন।

বার্সায় চার মৌসুম কাটানোর পর ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দেন নেইমার। যদিও লিগ ওয়ানে তার নাকি আর মন বসছে না।

এদিকে স্প্যানিশ ডিফেন্ডার পিকেও চান বার্সায় ফিরুক নেইমার। তবে তিনি মনে করেন নেইমার নিজ মুখে বলা ছাড়া এটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে।

পিকে বলেন, ‘আমার মনে হয় ব্যাপারটি খুবই কঠিন। সে পিএসজির খেলোয়াড়। তবে এখানে ফিরে এলে আমি খুশি হবো। যদিও এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। অবশ্যই আমরা তাকে ফেরাতে আলোচনা করবো। তবে এটা ব্যক্তিগতভাবে আলোচনারও বিষয় নয়। তাকেই এ ব্যাপারে কথা বলতে হবে। সে মাঠ ও মাঠের বাইরের তারকা।’

নেইমারকে না পেলেও ইতোমধ্যে দুই তারকাকে কিনেছে বার্সা। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আঁতোয়া গ্রিজম্যান ও আয়াক্স থেকে ফ্রেংকি ডি ইয়ং এখন স্প্যানিশ জায়ান্ট দলটির ডেরায়।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত