বাংলাদেশের লজ্জায় উইন্ডিজের ভাগ

bcv24 ডেস্ক    ০৯:১৫ এএম, ২০১৯-০৮-০৮    320


বাংলাদেশের লজ্জায় উইন্ডিজের ভাগ

দীপক চাহারের অবিশ্বাস্য বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দৃড়তায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল বিরাট কোহলির দল।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে পরশু বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দেরিতে। নির্ধারিত ২০ ওভারে কাইরন পোলার্ডের (৫৮) সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির পরও উইন্ডিজ তুলতে পারে ৬ উইকেটে ১৪৬ রান। দ্রæত তিন উইকেট তুলে নিয়ে তাদের টপ অর্ডারে ধ্বস নামান চাহার (৩-১-৪-৩)। জবাবে তৃতীয় উইকেটে কোহলি (৫৯) ও ঋষব পন্তের (৬৫*) শতরানের জুটিতে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আগের দুটি ম্যাচেও কোনো প্রতিদ্ব›দ্বীতা গড়তে পারেননি কার্লসো ব্র্যাথওয়েটরা। করেছিলেন অসহায় আত্মসমর্পণ। ঘরের মাঠে হোয়াইটওয়াশড হয়ে এমনিতেই লজ্জায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই ক্ষতের দাগ আরও গভীর করে দিয়েছে একটি পরিসংখ্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডটা এতদিন ছিল কেবল বাংলাদেশের একার। তাতে এবার ভাগ বসিয়েছে ক্যারিবিয়ানরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ওয়েস্ট ইন্ডিজের ৫৭তম হার। এই ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ২০০৬ থেকে এখন পর্যন্ত মোট ১১৩ ম্যাচ খেলে অর্ধেকের বেশিটিতেই হারের স্বাদ নিয়েছে। জিতেছে ৪৯টিতে। টাই হয়েছে ৩ ম্যাচ। ৪ ম্যাচে কোনো ফল আসেনি। উইন্ডিজের চেয়ে অনেক কম ম্যাচ খেলেও অবশ্য ৫৭টি হারের দেখা পেয়েছে বাংলাদেশ।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। জিতেছে মাত্র ২৬টিতে। জয়ের হার ৩১.৩২ শতাংশ। ফল হয়নি ২ ম্যাচে। এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও তেমন কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। প্রথমবার (২০০৭ আসর) সুপার এইটে খেলাটাই টাইগারদের সর্বোচ্চ অর্জন হয়ে আছে।

যৌথভাবে শীর্ষে থাকা বাংলাদেশ-উইন্ডিজের পর হারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০১৪ সালের চ্যাম্পিয়নরা ১১৪ ম্যাচ খেলে হেরেছে ৫৬টিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ হেরেছে আরও পাঁচটি দল।

নিউজিল্যান্ড ১১৮ ম্যাচের ৫৩টিতে হেরেছে। ১১৬ ম্যাচে অস্ট্রেলিয়ার হার ৫২টি। পাকিস্তান, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হার সমান ৫০টি করে। এদের মধ্যে জিম্বাবুয়ে মাত্র ৬৬ ম্যাচ খেলেই হারের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান (১৪৩টি)। ইংল্যান্ড মাঠে নেমেছে ১০৯ ম্যাচে।

আজ থেকে একই মাঠে শুরু হচ্ছে দু’দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে ভারত।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত