শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৪৮ এএম
দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে ইতিমধ্যেই বিদায় বলে দিয়েছে পাকিস্তান। জানিয়ে দিয়েছে তার সঙ্গে আর চুক্তি বাড়ানো হচ্ছে না। শুধু আর্থার নন; বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেনার গ্র্যান্ট লুডেনের সঙ্গেও চুক্তি আর সম্প্রসারণ করা হয়নি।
কোচিং স্টাফদের বাকিদের কথা পরে। কোনো দলের হেড কোচ নিয়ে কিন্তু আগ্রহ থাকে অন্য দেশের ক্রিকেট ভক্তদেরও। স্বভাবতই পাকিস্তান দলের নতুন কোচ কে হচ্ছেন, সেটি জানতে কৌতুহলের কমতি নেই কারও।
এই কৌতুহলটা বিস্ময়ে পরিণত হতে পারে, একটি খবর শুনে। পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক! পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন এমনটা।
পাকিস্তানের হয়ে ৭৫ টেস্ট, ১৬২ ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিসবাহ। ছিলেন অন্যতম সফল অধিনায়ক। এমন একজন পাকিস্তান দলের কোচ হিসেবে ভালো করতে পারবেন, মনে করছে পিসিবি। যদিও কোচ হিসেবে তেমন অভিজ্ঞতাই নেই তার।
সূত্রটি আরও জানিয়েছে, দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরামকে। তিনি এখন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হেড কোচ। সাত বছর আগে এই আকরাম জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ বোর্ড প্রশাসন। বিশ্বকাপের পর তাই ব্যর্থতার ময়নাতদন্ত হয়েছে। এরই মাঝে পাকিস্তান কোচ মিকি আর্থার নিজের গা বাঁচিয়ে সব দোষ চাপিয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদের উপর।
আর্থার প্রস্তাব করেন, সরফরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার। সেইসঙ্গে তাকে যেন আরও দুই বছর সময় দেয়া হয়, সেই আবেদন করেছিলেন পাকিস্তানের কোচ। তবে বোর্ড সে আবেদনে সাড়া দেয়নি। আর্থারকে কোচের দায়িত্ব থেকে অব্যহতি দেয়ারই সিদ্ধান্ত নেয় তারা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত