বিলুপ্তির পথে তাঁত শিল্প, ১২ হাজার ২৩৮টি কারখানা বন্ধ

bcv24 ডেস্ক    ০৮:৪৩ পিএম, ২০১৯-০৪-১৭    414

বিলুপ্তির পথে তাঁত শিল্প, ১২ হাজার ২৩৮টি কারখানা বন্ধ

দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ক্রমেই বিলুপ্তির দিকে যাচ্ছে। গত দেড় দশকে অধিকাংশ তাঁত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘তাঁত শুমারি ২০১৮’ এর প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের তাঁত শুমারিতে দেশে ১২ হাজার ৮১৯টি তাঁত শিল্প প্রতিষ্ঠান বা কারখানা ছিল। সর্বশেষ ২০১৮ সালের শুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মাত্র ৫৮১টি তাঁত শিল্প প্রতিষ্ঠান বা কারখানা আছে। বাকি ১২ হাজার ২৩৮টি কারখানা বন্ধ হয়ে গেছে। রাজধানীর আগারগাঁয়ে পরিসংখ্যান ভবন সম্মেলন কেন্দ্রে গত মঙ্গলবার এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বিবিএসের মহাপরিচালক ড. কৃঞ্চা গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে শুমারির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমানে কারখানা বা শিল্প প্রতিষ্ঠান পর্যায়ে দেশে মোট তাঁত শিল্প আছে মাত্র ৫৮১টি। ২০০৩ সালের শুমারি অনুযায়ী দেশে ১২ হাজার ৮১৯টি তাঁত শিল্প ছিল। বাকি শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। দেশে বর্তমানে খানা ও শিল্পভিত্তিক মোট তাঁত আছে ১ লাখ ১৬ হাজার ৬টি। এর মধ্যে খানাভিত্তিক তাঁত রয়েছে ১ লাখ ১৫ হাজার ৪২৫টি। আর বাকি ৫৮১টি কারখানা বা শিল্প পর্যায়ে। এর আগে ২০০৩ সালের শুমারি অনুযায়ী ওই সময়ে দেশে মোট তাঁত শিল্প ছিল ১ লাখ ৮৩ হাজার ৫১২টি। এর মধ্যে কারখানা বা শিল্প পর্যায়ে তাঁত শিল্প ছিল ১২ হাজার ৮১৯টি আর বাকি ১ লাখ ৭০ হাজার ৬৯৩টি তাঁত ছিল খানাভিত্তিক। 

মহিউদ্দিন আহমেদ জানান, ১৯৯০ সালে দেশে প্রথমবারের মতো তাঁত শুমারি হয়। ওই সময়ে দেশে মোট তাঁত শিল্প ছিল ২ লাখ ১২ হাজার ৪২৯টি। তিনি বলেন, দেশে তাঁত ইউনিটের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ১৯৯০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশে প্রায় ৩৭ শতাংশ তাঁত শিল্প হ্রাস পেয়েছে। আর ২০০৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে দেশে ৪৫ শতাংশ তাঁত হ্রাস পেয়েছে। মূলত তাঁত পেশায় আয় কম, হস্ত শিল্প থেকে যান্ত্রিক শিল্পের পরিবর্তন, পর্যাপ্ত মূলধনের অভাব, তাঁত শিল্পে নিয়োজিত শ্রমিকের অভাব এবং বাজারজাতকরণ সমস্যার কারণেই এ শিল্পটি দিন দিন হ্রাস পাচ্ছে। 

প্রকল্প পরিচালক বলেন, শুমারির তথ্য অনুযায়ী দেশে তাঁত শিল্পে এখনও তিন লাখ এক হাজার ৭৫৭ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। বর্তমানে তাঁত শিল্পে ১ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন বা ৪৪ শতাংশ পুরুষ আর ১ লাখ ৬৮ হাজার ৩১৩ জন বা প্রায় ৫৬ শতাংশ নারী শ্রমিক এ শিল্পে কাজ করেন। তিনি জানান, দেশে সবচেয়ে বেশি তাঁত রয়েছে চট্টগ্রামে। মোট তাঁতের ৫৬ শতাংশের বেশি শুধু চট্টগ্রামেই। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেই এই তাঁত শিল্প বেশি। 

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে ব্যাপকভাবে তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে যান্ত্রিকীকরণ। আগের হস্তচালিত তাঁত শিল্প এখন যান্ত্রিকীকরণের ফলে শ্রমিকও কাজ হারিয়েছে। আগে তাঁত আমাদের যে প্রধান ভূমিকা রাখত তা আর থাকবে না।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত