রবিবার, ২ আগস্ট ২০২৬ ১১:২১ এএম
বিসিভি বিনোদন: এবার বছর শুরুতে প্রেক্ষাগৃহে হতাশার ছাপ দেখা যায়। চলতি মাসে আমদানি ছবিসহ মাত্র দু’টি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ফেব্রুয়ারিতে বেশকিছু ছবি মুক্তির কথা রয়েছে। আসছে ৮ই ফেব্রুয়ারি একই তারিখে দু’টি ছবি মুক্তি পাবে বলে প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে জানা যায়। ছবি দু’টি হচ্ছে তারেক শিকদারের ‘দাগ হৃদয়ে’ এবং শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’। এ দু’টি ছবিতে চলচ্চিত্রের পাঁচ তারকা অভিনয় করেছেন। ‘দাগ হৃদয়ে’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল। অন্যদিকে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে
পরীমনি ও কায়েস আরজু অভিনয় করেছেন।
‘দাগ হৃদয়ে’ তারেক শিকদারের পরিচালনায় প্রথম ছবি। এর আগে তিনি দীর্ঘদিন প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তারেক শিকদার বলেন, ভালোবাসা দিবসের আগে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বাপ্পি, মিম ও আঁচলের মতো পরিচিত মুখ আছে এ ছবিতে। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। অন্যদিকে চলচ্চিত্রের পরিচিত মুখ পরীমনি ও কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি গত বছর সেন্সর ছাড়পত্র পেলেও অবশেষে নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, দর্শক যদি এটি দেখেন তাহলে হতাশ হবেন না। কারণ ছবিতে ভালো একটি কাহিনি ও সুন্দর কিছু গান রয়েছে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। তাই এবার দেখার পালা, একই তারিখে পাঁচ তারকার দু’টি ছবি দর্শক কতটা গ্রহণ করেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত