এবার বাংলাদেশের গ্রুপে সেই ভারত

bcv24 ডেস্ক    ০৮:৪৫ পিএম, ২০১৯-০৮-০৮    359


এবার বাংলাদেশের গ্রুপে সেই ভারত

ফুটবলে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের কথাটি মনে আছে? প্রায় তেইস মাস আগে ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল লাল-সবুজ জার্সিধারী যুবারা। ফুটবলের যে কোনো পর্যায়ে ভারতের বিরুদ্ধে সেটি ছিল বাংলাদেশের স্মরণীয় এক জয়।

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এবার সেই ভারত পড়েছে বাংলাদেশের গ্রুপে। আগামী ২০ থেকে ২৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বসবে টুর্নামেন্টের পরের আসর।

আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে হয়েছে টুর্নামেন্টর গ্রুপিং। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ভারত ও শ্রীলংকা। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান।

গত আসরে দল ৫টি থাকায় খেলা হয়েছিল লিগ ভিত্তিক। পরস্পরের সঙ্গে খেলার পর শীর্ষ দুই দল বাংলাদেশ ও নেপালের পয়েন্ট সমান (৯ পয়েন্ট) হওয়ায় হেড টু হেড ফলাফলে নেপাল চ্যাম্পিয়ন। নেপালের সঙ্গে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। এবার খেলছে দক্ষিণ এশিয়ার ৭ দেশই। তাইতো টুর্নামেন্ট হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল।

গতবারের টুর্নামেন্টের ফলাফলের ভিত্তিতে দলগুলোকে চারটি পটে রেখে ড্র অনুষ্ঠিত হয়। এক নম্বর পটে ছিল গতবারের চ্যাম্পিয়ন নেপাল ও রানার্সআপ বাংলাদেশ। দুই নম্বর পটে ভারত ও ভুটান। তিন নম্বর পটে মালদ্বীপ ও শ্রীলংকা এবং চার নম্বর পটে পাকিস্তান। লটারির মাধ্যমে দলগুলোকে দুই গ্রুপে ফেলা হয়।

ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ভারতের বিরুদ্ধে ওই স্মরণীয় জয়ের পর বাংলাদেশ ফিরতে পারেনি ট্রফি নিয়ে। লিগ ভিত্তিক খেলার শেষ ম্যাচে নেপালের কাছে ভারতের হারটি ছিল প্রশ্নবোধক। শেষ ম্যাচে ভারত ড্র করলেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু নেপাল ওই ম্যাচ জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নেচে উঠেছিল শিরোপা জয়ের আনন্দে।

দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টে নেপালের সাফল্য শতভাগ। ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত প্রথম আসরে (অনূর্ধ্ব-১৯) ভারতকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয়বারের মতো নেপাল ঘরের মাঠে খেলবে এই টুর্নামেন্টে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর শ্রীলংকার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৫ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত