সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১১:০১ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা জাতীয় তদন্ত ব্যুরো (ন্যাব)। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপাত কারাগারে বাবা নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর বাসায় ফেরার পথে মরিয়মকে গ্রেফতার করা হয়।
ন্যাবের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারাধীন চৌধুরী সুগার মিলের একটি দুর্নীতির মামলায় সংশ্লিষ্টতার দায়ে মরিয়ম নওয়াজ এবং তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মরিয়ম নওয়াজকে ন্যাবের প্রধান কার্যালয়ে নেয়া হচ্ছে।
এতে বলা হয়েছে, ন্যাবের চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল গ্রেফতার দুজনের মেডিকেল চেকআপ সম্পন্ন করবেন। আগামীকাল লাহোরে ন্যাবের আদালতে তাদের তোলা হবে।
চৌধুরী সুগার মিলের দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ন্যাবের হাজিরা দেয়ার কথা ছিল সাবেক পাক প্রধানমন্ত্রীর এই কন্যার। কিন্তু সেখানে হাজির না হয়ে লাহোরের কোট লাখপাত কারাগারে বাবা নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখান থেকে ফেরার পথে ন্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করেন।
পিএমএল-এনের একটি সূত্র মরিয়ম নওয়াজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে। ন্যাবে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
এদিকে সাবেক পাক প্রধানমন্ত্রীর কন্যা ও পিএমএল-এনের সহ-সভাপতি মরিয়মকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করছেন দলটির সাংসদ ও কর্মী-সমর্থকরা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত