বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৩:২৪ এএম
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দুই হাজার ৩২৬ জন আর এ ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৯ জনের। সরকারি ও স্বায়ত্তশাসিত ১০টি ও বেসরকারি ৩০টি হাসপাতাল থেকে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৮২ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৬৫ জন। এরমধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ১৪০ জন। রাজধানীর বাইরে সারাদেশে ভর্তি থাকা রোগীর সংখ্যা তিন হাজার ৬২৫ জন।
ঢাকার হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩০ জন। মোট ভর্তি আছেন ৬৭৫ জন। মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন, মোট ভর্তি ৪৪৪ জন।
ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন, মোট ভর্তি ১৭০ জন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন, মোট ভর্তি ৩৯৬ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন ৬৫ জন, মোট ভর্তি ১৭৪ জন। রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন, মোট ভর্তি ১৪৮ জন।
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন, মোট ভর্তি ৫২৭ জন। বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন, মোট ভর্তি ২৩ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন, মোট ভর্তি ২০১ জন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন, মোট ভর্তি ৩২৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বেসরকারি হাপসাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬৫ জন। যার মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৭ জন। আর মোট রোগী ভর্তির সংখ্যা ২১৬ জন। এরপরই রয়েছে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। মোট ভর্তি রয়েছেন ১৪০জন।
বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। মোট ভর্তি রয়েছেন ৬৩ জন। কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১১৫ জন। এছাড়া অন্যান্য হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ২ হাজার ৫৯ জন।
এদিকে, রাজধানী ঢাকার বাইরে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৭ জন। মোট ভর্তি রয়েছেন ৩ হাজার ৬২৫ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত