কলকাতার হটকেক এখন শ্রীতমা দে

bcv24 ডেস্ক    ০৯:৩৮ এএম, ২০১৯-০৮-০৯    531


কলকাতার হটকেক এখন শ্রীতমা দে

প্রথমে তিনি ছিলেন ইনটেরিয়র ডিজাইনার। তারপর একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হওয়ার পর কিছুদিন মডেলিং করেছেন। ২০১৭ সালে বাংলা ধারাবাহিক ‘গুরুদক্ষিণা’ দিয়ে তার ছোটপর্দায় আসা। বাকিটা বাংলা ওয়েব সিরিজের দর্শকেরা জানেন।

‘ধানবাদ ব্লুজে’ তিনি একটি বোল্ড চরিত্রে অভিনয় করেছেন। সেখানে ছিলো বেশ কিছু বিছানাদৃশ্য। ছিলো উষ্ণ কিছু চুমুও। সেইসব দৃশ্যগুলো লুফে নিয়েছে দর্শক। রাতারাতি আলোচনায় চলে এসেছে একটি নাম। তিনি শ্রীতমা দে।

কলকাতার এই অভিনেত্রী এখন হটকেক। তার সাহসী খোলামেলা অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে পরিচালক প্রযোজকদেরও। এখন পর্যন্ত ‘চরিত্রহীন’ ও ‘ধন্যবাদ ব্লুজ’ ওয়েব সিরিজে কাজ করেছেন। বর্তমানে প্রচুর ওয়েব সিরিজের অফার পাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, অঞ্জন দত্তের পরবর্তী ছবির নায়িকাও তিনি হবেন।

তবে সমালোচনারও কিন্তু শেষ নেই এই নায়িকাকে নিয়ে। এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করার জন্য অনেক বাজে কথার শিকার হতে হচ্ছে তাকে। তবে সেসব একদমই পাত্তা দিতে চাইছেন না শ্রীতমা। তিনি এইসব সমালোচনা মোকাবিলা করতে পাশে পেয়েছেন নিজের বাবা মাকে।

শ্রীতমার ভাষ্যে, ‘আমি থাকি কলকাতায়। আমার বাবা-মা পরিবার বহরমপুরে। তারা ‘ধন্যবাদ ব্লুজ’ বেশ আগ্রহ নিয়েই দেখেছেন। তাদের ভালো লেগেছে। সিরিজটির গল্প ছিলো পর্ন ফিল্ম মেকিং নয়ে। আমার এক আত্মীয় সিরিজটি দেখে মাকে ফোন করে বলেছিলো, ‘বউদি পায়েল (শ্রীতমার ডাকনাম) এটা কী করেছে? পর্ন ফিল্ম করেছে।’

জবাবে মা বলেছিলেন, ‘হ্যাঁ দেখলাম তো। খুব ভালো করেছে। ওর অভিনয় খুব সুন্দর হয়েছে। তোমার দাদাও বললো মেয়ে খুব ভালো কাজ করেছে।’ তো পর্ন ফিল্ম করেও আমি কিন্তু মায়ের সাপোর্ট পেয়েছি। তারা এটাকে অভিনয় হিসেবেই দেখেছেন। মা-বাবার এমন সমর্থন যে কোনো সন্তানের জন্যই প্রেরণা ও সাহসের।’

শ্রীতমা ‘ধন্যবাদ ব্লুজ’র কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রথমে চরিত্রের কথাটা শুনে একটু ইতস্তত করছিলাম। কারণ এটা আমার ক্যারিয়ারের একেবারে প্রথম দিকের কাজ। দর্শকেরা এটাকে কীভাবে নেবে, এছাড়া এর পর আদেও কাজ পাবো কিনা এইসব ব্যাপারে টেনশন ছিল। কিন্তু পরিচালক সৌরভ পুরো ব্যাপারটাকে খুব সহজ করে দিয়েছে। এছাড়া রজতাভ দত্তসহ পুরো টিমের সবাই খুব হেল্পফুল। আমার মনেই হয়নি এত বড় স্টারদের সঙ্গে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ধন্যবাদ ব্লুজ’ করার পর ওই রকমের আরও অনেক চরিত্রের অফার এসেছিল। কিন্তু সেগুলো নাকচ করে দিই। এই মুহূর্তে একটু অন্য চরিত্রগুলোয় নিজেকে ঝালিয়ে নিতে চাই। পরবর্তী কালে এই ধরণের চরিত্রের অফার এলে নিশ্চয় করব, তবে গল্পটা যেন ভাল হয়।’



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত