জয়ার বিপরীতে প্রসেনজিৎ

bcv24 ডেস্ক    ০৯:৪২ এএম, ২০১৯-০৮-০৯    407


জয়ার বিপরীতে প্রসেনজিৎ

কলকাতার আলোচিত নির্মাতা অতনু ঘোষের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। যেখানে তার রিপরীতে থাকছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ।

তবে ছবির নাম এবং কোন ধরনের চরিত্রে তিনি অভিনয় করবেন, তা নিয়ে খোলাখুলি কোনো আলোচনায় যাননি এ অভিনেত্রী। শুধু এটুকু জানিয়েছেন, তার আগের ছবিগুলো থেকে এবারের ছবিটি কিছুটা হলেও ভিন্ন ধরনের হবে। সমাজের রীতিবিরুদ্ধ একটি সম্পর্ক নিয়ে ছবির গল্প। কাহিনীবিন্যাস কিছুটা থ্রিলার ধরনের। 

এর আগে অতনু ঘোষের 'বিনিসুতোয়' ছবিতে অভিনয় করেন জয়া। এ ছবিতে তার বিপরীতে দেখা যায় ঋত্বিক চক্রবর্তীকে। মূলত এই ছবির সূত্র ধরেই অতনু ঘোষের প্রিয় অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন জয়া। মূলত সে কারণেই তার পরবর্তী ছবির অভিনেত্রী হিসেবে জয়াকে নির্বাচন করেছেন তিনি।

নির্মাতা অতনু ঘোষের কথায়, প্রসেনজিৎ ও জয়া দু'জনই গুণী শিল্পী। অভিনয়ে নিজেকে ভেঙে প্রতিবার পর্দায় নতুন করে তুলে ধরেন তারা। 'ময়ূরাক্ষী' ছবিতে প্রসেনজিৎ এবং 'বিনিসুতোয়' জয়া তার নির্দেশনায় অভিনয় করেছেন। তখনই স্পষ্ট হয়েছে, তারা কত বড় মাপের শিল্পী। এ কারণেই তাদের জুটি করে নতুন ছবির পরিকল্পনা। ছবির চিত্রনাট্য শেষ পর্যায়ে। সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। 

জয়া আহসানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, অতনু মানুষের মনের জটিল বিষয়গুলো দারুণভাবে পর্দায় তুলে ধরতে পারেন। অন্য সবার চেয়ে তার গল্প বলার ধরন আলাদা। তাই 'ময়ূরাক্ষী'র পর আরও একবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। ছবিতে জয়া আহসান সহশিল্পী হিসেবে থাকবেন- এটাও একটা ভালো লাগার বিষয়।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত