শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
মানসিক অবসাদ নিয়ে কোনো দিনই কিছু লুকিয়ে রাখেননি দীপিকা পাড়ূকোন। বলিউডে তিনিই প্রথম অভিনেত্রী, যিনি প্রকাশ্যে নিজের অবসাদ নিয়ে মুখ খোলেন। সেই সময় এ অভিনেত্রীর মনের অবস্থা, কীভাবেই বা তিনি তা কাটিয়ে উঠলেন, সে সবকিছুই প্রকাশ্যে আনেন দীপিকা। এজন্য তাকে অনেক সময়ই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দীপিকার মানসিক অবসাদ নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা সালমন খানও। গত বছর 'রেস থ্রি'র প্রচারের সময় 'ভাইজান' মন্তব্য করেন, অনেকেই নানা জায়গায় ঘুরতে যান, অনেকে অবসাদেও ভোগেন। কিন্তু তার কোনোটাই করার মতো বিলাসিতা নেই। দীপিকাকে উদ্দেশ করেই সালমান ওই
কটাক্ষ করেন বলেই মনে করছে বিভিন্ন মহল।
এবার সালমানের কটাক্ষের জবাব দিলেন দীপিকা। সম্প্রতি একটি ভারতীয় ম্যাগাজিনের সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন তিনি। সালমানকে একহাত নিয়ে দীপ্পি বলেন, 'কষ্ট করে অবসাদ কাটিয়ে উঠেছি। প্রতি মুহূর্ত সংগ্রাম করতে হয়েছে। সারাক্ষণ ক্লান্তি আসত। মানুষ ভাবে এটা সাধারণ মন খারাপ। সম্প্রতি একজন অভিনেতা মন্তব্য করেছেন, তার অবসাদ করার বিলাসিতা ছিল না। কোনো মানুষ নিজের ইচ্ছায় অবসাদে পড়তে পারে না।'
দীপিকা আরও বলেন, নিজের অবসাদের বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়ে কখনও অনুতাপ করেননি তিনি। বরং মুক্তি পেয়েছেন। মনে হয়েছে একটা ভার নেমে গেছে। জীবনের পথচলায় আরও সচেতন হয়েছেন বলেও জানান অভিনেত্রী।
প্রসঙ্গত, পরিচালক কবির খানের '৮৩' ছবিতে দেখা যাবে দীপিকাকে। ছবির শুটিংয়ের জন্য বেশ কিছুদিন লন্ডনে ছিলেন তিনি। এ ছাড়া তার নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'ছপাক'-এ অভিনয় করছেন দীপিকা। এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনকাহিনী উঠে আসবে এই ছবিতে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত