শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সফল হওয়া চন্দিকা হাথুরুসিংহে শ্রীলংকার কোচ হিসেবে সাফল্য পাননি। অবশ্য যে ভাঙা দল তার হাতে দেওয়া হয়েছিল, খুব বেশি সাফল্য আশা করাও কঠিন। তারপরও বিশ্বকাপ জয়ী এবং দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা দল তারা। বিশ্বকাপে ভালো করতে না পারায় তাই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে হাথুরুসিংহেকে। তার জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রমেশ রত্নায়েকেকে দায়িত্ব দিয়েছে দেশটির বোর্ড।
ভারপ্রাপ্ত কোচ নিয়োগ দিয়ে পুরনো ভুল সুধরানোর কাজ শুরু হলো বলে উল্লেখ করেছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তিনি ইএসপিএনকে বলেন,
আমরা প্রায় দেড় বছর কোচের পারফরম্যান্স দেখেছি। তার ওপর ভিত্তি করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। হাথুরুকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল বোর্ডে আমিও ছিলাম। আমরা কিছু ভুল করেছিলাম। কিন্তু ক্রিকেটের ভবিষ্যত ভালো করতে হলে এখন তা সুধরে নেওয়ার পালা।'
শ্রীলংকা ক্রিকেট বোর্ড হাথুরুকে বরখাস্ত করছে না। আবার হাথুরুও পদত্যাগ করছেন না। কারণ তার চুক্তির মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। হাথুরুকে বোর্ড বরখাস্ত করলে মোটা অঙ্কের অর্থ পাওয়ার কথা তার। হাথুরু তাই দায়িত্ব ছাড়ার আগেই নতুন কোচের নিয়োগ নিয়ে শ্রীলংকা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, হাথুরুকে চিঠি দেওয়া হয়েছে। তিনি সেই চিঠির উত্তর দিলেই বোর্ড ব্যবস্থা নেব। উত্তরের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে তাকে।
হাথুরুসিংহের পরিবর্তে তারা বিশ্বমানের কোচ নিয়ে আসবেন বলেও উল্লেখ করেছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি বলেন, 'আমরা একজন কোচকে বাঁচাতে গিয়ে ক্রিকেটকে হুমকির মুখে ঠেলে দিতে পারি না। আমারা শ্রীলংকার জন্য একজন বিশ্বমানের কোচ খুঁজে বের করবো। আপনি কিছু টাকা বাঁচিয়ে মাঠে হেরেই যাবেন নাকি কিছু অর্থ খরচ করে হলেও জয় পেতে চাইবেন সেই সিদ্ধান্তটা নিতে হবে।' ওদিকে হাথুরু বলেছেন, তিনি যে চিঠি পেয়েছেন তাতে তিনি চাকরিতে নেই এমন কিছু বলা হয়নি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত