শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ দলের দায়িত্ব নিলেন। ভারতের কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে শিরোপা উচিয়ে ধরেন তিনি। নতুন মেয়াদে ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কারস্টেন। এছাড়া শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশও কোচহীন। কোচের বাজারে দামি কারস্টেন এর মধ্যেই নিলেন ডারবান হিটের কোচের দায়িত্ব। তাতে করে জাতীয় দলের কোচ হওয়ার পথ তার জন্য একটু কঠিন হলো।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট মজাঞ্জি সুপার লিগের দল ডারবান হিটের সঙ্গে কাজ করবেন তিনি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের কোচের পদে ছিলেন কারস্টেন।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এবং বিগব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল। তবে নিজ দেশের ক্রিকেটে আবারও সম্পৃক্ত হতে পেরে খুশি কারস্টেন। ডারবান হিটে যোগ দিয়ে তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এটা একটা বেশ ভালো সুযোগ আমার জন্য। যখন আমি ফোনকলটা পাই, তখনই আমি ভেবেছিলাম যে টি-২০ ক্রিকেটের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হওয়ার একটা সুযোগ পাচ্ছি। অবশ্যই অন্য সবার মতো আমারও প্রধান লক্ষ্য হবে ম্যাচ জেতা।'
সঙ্গে দর্শকরা যেন ক্রিকেটের প্রতি আরও বেশি আগ্রহী সেজন্য কিছু করার তাগিদ বোধ করছেন তিনি। যেন দর্শকরা ডারবান হিটকে নিজেদের দল বলে ভাবে। বিশ্বের প্রতিটি ক্রিকেট লিগই একটির চেয়ে আরেকটি আলাদা এবং নতুন আসরের শুরুতেই ছন্দ খুঁজে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ডারবান হিটে কারস্টেন ডেভিড মিলার-কেশব মহারাজদের সঙ্গে কাজ করবেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত