শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
খারাপ সময় সব ক্রিকেটারেরই যায়। আবার কাটিয়েও ওঠে। হাশিম আমলাও নিশ্চয় তার খারাপ সময় কাটিয়ে উঠতেন। কিন্তু হুট করেই তিনি সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। ইতি টানলেন ১৫ বছরের দারুণ এক ক্যারিয়ারের।
অবসরের ঘোষণা দিয়ে আমলা বলেন, 'প্রথমে সৃষ্টি কর্তাকে ধন্যবাদ। তিনি আমাকে প্রোটিয়াদের জার্সিতে কবুল করেছেন। যা আমার জন্য খুবই আনন্দের মুহূর্ত। দারুণ এই ভ্রমণে অনেক কিছুই শিখেছি। আমার পিতা-মাতাকে দোয়া করার জন্য, আমাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তাদের ছায়াতেই আমি এতো বছর দক্ষিণ আফ্রিকার সূর্যের নিচে ক্রিকেট খেলেছি।'
এছাড়া অবসরের
ঘোষণা দিয়ে হাশিম আমলা তার বন্ধু, ভক্ত, সতীর্থ ও এজেন্টকে ধন্যবাদ দিয়েছেন। হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন। আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৪৯ ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৮ হাজার ছয়শ' ৭২। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৫৫টি। এছাড়া পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন ৮৮টি। ওয়ানডে ক্যারিয়ারে দ্রুততম দুই হাজার, তিন হাজার, চার হাজার, পাঁচ হাজার, ছয় হাজার ও সাত হাজার রানের রেকর্ড গড়েছেন।
আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ক্যারিয়ারে আট হাজার ১১৩ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২৭টি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হিসেবে যা সর্বোচ্চ। ইংল্যান্ড বিশ্বকাপটা ভালো যায়নি। না হলে ওয়ানডেতে পঞ্চাশ ছাড়ানো (৪৯.৪৭) গড় থাকতে পারত তার।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি থাবং মৌরি বলেন, 'ক্রিকেটের এমন এক লিজেন্ডকে বিদায় বলা সত্যিই খুব কঠিন। মাঠ এবং মাঠের বাইরে আমলা ক্রিকেটকে যে উচ্চতায় রেখে গেছেন তা উদযাপন করার মতো। কিভাবে ভালো জীবন যাপন করা যায় তার চেয়ে বোধহয় ভালো কেউ শেখাতে পারবে না। আমি মনে করি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সারা দেশের ক্রিকেট ভক্তরা তাকে শুভকামনা জানাবে।'
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত