বিটিভিতে বিশেষ ‘পরিবর্তন’

bcv24 ডেস্ক    ০৮:০২ পিএম, ২০১৯-০৮-০৯    381


বিটিভিতে বিশেষ ‘পরিবর্তন’

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। 

অনুষ্ঠানটির প্রাণপুরুষ আনজাম মাসুদ জানান, আগস্ট মাস, শোকের মাস। তাই এবারের আয়োজন সাজানো হয়েছে একটু ভিন্ন মেজাজে। মোট ১৯টি পরিবেশনা থাকছে এবার। তৈরি হয়েছে ৩টি নতুন গান। যেখানে উঠে এসেছে বাংলাদেশ, সম্প্রীতি ও এগিয়ে যাওয়ার প্রত্যয়সূচক বার্তা।

‘ধর্ম যার যার উৎসব সবার’—বর্তমান সরকারের অন্যতম এই নীতিকে প্রাধান্য দিয়ে করা একটি গানে বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের শিল্পী কলাকুশলী অংশ নিয়েছেন। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। সুজন আরিফের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের বেলী আফরোজ, বৃষ্টি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, জুলি ও বৃষ্টি মুৎসুদ্দি।

জাহিদ আকবরের আশা জাগানিয়া কথায় সুজন আরিফের সুর-সংগীতে ‘উড়তে থাকো পাখির ডানায়’ শিরোনামে আরেকটি গান গাইবেন নামের প্রথম অক্ষর ‘ক’ দিয়ে শুরু এই প্রজন্মের তিনজন কণ্ঠশিল্পী কিশোর, কর্ণিয়া ও কণা (বিন্দুকণা)।

বাংলাদেশের অপার সৌন্দর্য এগিয়ে যাওয়া বাংলাদেশ শিরোনামে জনপ্রিয় গীতিকবি দেলোয়ার আরজুদা শরফের লেখা একটি গান গাইবেন তিন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু ও আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু।   

সমসাময়িক বিষয় নিয়ে লেখা ছড়া দিয়ে মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন জন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় তথ্যপ্রযুক্তি।

নতুন কম্পোজিশনের তিনটি রবীন্দ্রসংগীতের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন এ সময়ের চারজন নৃত্যশিল্পী রুহানী লাবণ্য, মিম চৌধুরী, সিনথিয়া ইয়াসমিন ও বারিষ হক।

এর বাইরে হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, খাঁচকাটা খাঁচকাটা, উল্টো-চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিত পর্ব তো রয়েছেই।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত