সেরা অভিনেতা আয়ুষ্মান ও ভিকি, অভিনেত্রী কীর্তি সুরেশ

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-০৮-০৯    402


সেরা অভিনেতা আয়ুষ্মান ও ভিকি, অভিনেত্রী কীর্তি সুরেশ

সেরা অভিনেতা হিসেবে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউডের দুই তরুণ তারকা আয়ুষ্মান খুরানা ও ভিকি কুশল। 

শুক্রবার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে ‘আন্ধাধুন’ সিনেমার জন্য আয়ুষ্মান খুরানা এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার জন্য ভিকি কুশলকে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত করা হলো। সিনেমা দুটিই বক্স অফিসে সাড়া ফেলেছিল।

এছাড়া ‘মেহনতি’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কীর্তি সুরেশ। গুজরাটের সিনেমা ‘হিলারো’ সেরা সিনেমার পুরস্কার পেলেও পরিচালকের ট্রফি যাচ্ছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধরের হাতে।

হিন্দি সিনেমা বিভাগে পুরস্কার জিতেছে ‘আন্ধাধুন’। আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কেজিএফ’ সেরা স্পেশাল ইফেক্টস এবং অ্যাকশন বিভাগে পুরস্কার জিতেছে। সেরা সহঅভিনেতার পুরস্কার পেয়েছেন সনান্দ কিরকিরে (চুম্বক) এবং অভিনেত্রী হয়েছেন সুরাখে সিক্রি (বাধাই হো)।  

এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সেরা অভিষেক নির্মাতা সুধাকর রেড্ডি (নাল), ফিচার ফিল্ম বিভাগে নার্গিস দত্ত (অনডালা ইরাডালা), এন্টারটেইনমেন্ট বিভাগে জনপ্রিয় ছবি ‘বাধাই হো’, সামাজিক বিভাগে সেরা ‘প্যাডম্যান’, পরিবেশ বিষয়ক সেরা মারাঠি সিনেমা ‘পানি’, শিশুতোষ বিভাগে সেরা শিশুশিল্পী যৌথভাবে পিভি রোহিত (অনডালা এরাডালা), সমীপ সিং (হারজিতা), তালহা আরশাদ রেশি (হামিদ) এবং শ্রীনিবাস পোখলে (নাল)।

‘পদ্মাবত’ সিনেমার ‘বিনতে দিল’ গানের জন্য সেরা পুরুষ সংগীত শিল্পীর পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং এবং ‘নাথিচারামি’ সিনেমার ‘মায়াবি মানভি’ গানের জন্য নারী সংগীতশিল্পী বিন্দু মালিনি।

সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘পদ্মাবত’ সিনেমার জন্য সঞ্জয় লীলা বানসালি। এছাড়া সংলাপ বিভাগে পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা ‘তারিখ’, অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ‘আন্ধাধুন’, অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে তেলুগু সিনেমা ‘সি লা শো’, সেরা শব্দগ্রাহক বিশ্বদ্বীপ চ্যাটার্জি (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক), সেরা সম্পাদক কার্নাডা সিনেমা ‘নাথিচারামি’, প্রোডাকশন ডিজাইন মালায়ালাম সিনেমা ‘কামারা সাম্বাভাম’, কস্টিউম ডিজাইন বিভাগে তেলুগু সিনেমা ‘মেহনতি’, মেকআপ শিল্পী তেলুগু সিনেমা ‘উয়ি’, গীতিকার মানসুরি (নাথিচারামি), কোরিওগ্রাফি ‘পদ্মাবত’ সিনেমার ‘ঘুমার’ গানের জন্য কুর্তি মহেশ ও জয়তী, পাঞ্জাবি সিনেমা ‘হারজিতা’, আসামি সিনেমা ‘বুলবুল চ্যান সিং’, তামিল সিনেমা ‘বারাম’, গুজরাটি সিনেমা ‘রিভা’, বাংলা সিনেমা ‘এক যে ছিল রাজা’, রাজস্থানি ‘ট্রুটলি’ ও উর্দু সিনেমা ‘হামিদ’।

উল্লেখ্য, প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করা হয় এপ্রিল মাসে। তবে এ বছর লোকসভা নির্বাচনের কারণে সেটি বিলম্ব হয়। এমনটাই জানিয়েছে ভারতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত