ব্রেন্ডন ম্যাককালাম এবার নাম লেখাতে যাচ্ছেন কোচিংয়ে

bcv24 ডেস্ক    ০৮:০৭ পিএম, ২০১৯-০৮-০৯    357


ব্রেন্ডন ম্যাককালাম এবার নাম লেখাতে যাচ্ছেন কোচিংয়ে

কয়েকদিন ‍আগেই পেশাদারি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। অবসরের ঘোষণায় জানিয়েছিলেন ‘নতুন অধ্যায়’ শুরুর কথা। মিডিয়া ও কোচিংয়ে কাজ করার ইঙ্গিতও ছিল তাতে। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক কোচিংয়েই নাম লেখাতে যাচ্ছেন। ক্রিকইনফোর খবর, ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ ও কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাককালাম।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুটো ফ্র্যাঞ্চাইজির মালিক একই। তাই সামনের মৌসুমে দুই জায়গাতেই কোচের ভূমিকায় কাজ করতে যাচ্ছেন তিনি। ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিপিএল। এবারের মৌসুমে প্রতিযোগিতাটির দল ত্রিনবাগোর প্রধান কোচ হিসেবে দেখা যাবে ম্যাককালামকে।

৩৭ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যানের ইউরো টি-টোয়েন্টি স্লামে খেলার কথা ছিল। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় গ্লাসগো জায়ান্টসের আইকন খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু তার আগেই হঠাৎই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ক্রিকইনফোর খবর, ‍নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সামনের সিপিএলে তাকে কোচ হিসেবে চাইছে, আর সে কারণেই খেলোয়াড় ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন সাবেক কিউই অধিনায়ক।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ম্যাককালাম। তবে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এই সময়ে আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারস ও সিপিএলে খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। দিনকয়েক আগে ক্রিকেটের এই জায়গা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাককালাম। ক্রিকইনফো


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত