শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লর্ডস টেস্টে ১২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মঈন আলী। তার পরিবর্তে সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন ।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার সঙ্গে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন আরেক পেসার অলিভার স্টোন।
এজবাস্টন টেস্টে চেনা রূপে দেখা যায়নি মঈনকে। ১৭২ রান দিয়ে নেন ৩ উইকেট, ব্যাটিংয়ে করেন শূন্য ও ৪ রান। দুই ইনিংসেই
ন্যাথান লায়নের বলে আউট হন মঈন। লর্ডস টেস্ট দিয়ে এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের আলোচিত পেসার জোফরা আর্চার। প্রথম টেস্টের দলে থাকলেও ফিটনেস নিয়ে কাজ করায় শেষ পর্যন্ত একাদশে যুক্ত হতে পারেননি তিনি।
অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লর্ডসে দুর্দান্ত পারফর্ম করেন লিচ। নাইটওয়াচম্যান নেমে ৯২ রানের ইনিংসের জন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার। লর্ডসে সেই পারফরম্যান্সের কথা বিবেচনা করেই এবার ইংলিশ শিবিরে ডাক পেয়েছেন তিনি।
আগামী বুধবার লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজের দ্বিতীয়টিতে মাঠে নামবে ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত