কোহলি-রোহিত দ্বন্দ্বের নাটের গুরু কে, জানালেন গাভাস্কার!

bcv24 ডেস্ক    ০৯:৫৯ এএম, ২০১৯-০৮-১০    373


কোহলি-রোহিত দ্বন্দ্বের নাটের গুরু কে, জানালেন গাভাস্কার!

জোর গুঞ্জন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সহঅধিনায়ক রোহিত শর্মার মধ্যে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না! যদিও প্রকাশ্যে তা কেউই স্বীকার করেননি। তবে তাদের মধ্যে যে ঝামেলা চলছে তা আঁচ করেছেন দলটির কিংবদন্তি সুনিল গাভাস্কার। এমনকি দুজনের মধ্যে কে প্যাঁচ লাগিয়েছে, তাও আন্দাজ করেছেন তিনি।

গাভাস্কার মনে করেন, যাহোক না কেন, কোহলি-রোহিতের মধ্যে মনোমালিন্য ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গলজনক কিছু নয়। তার ধারণা, দলের মূল দুই ক্রিকেটারের মধ্যে ‘প্যাঁচ’ লাগিয়ে মাঝখান থেকে ফায়দা লুটছে তৃতীয় কেউ।

খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে গাভাস্কারের দ্বন্দ্ব ছিল। তাদের সময়ে প্রতিনিয়ত এ খবর ভেসে বেড়াতো। এ কথা ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। নিজের অভিজ্ঞতা থেকেই গাভাস্কার বুঝতে পারছেন, এখানে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে অন্য কেউ।

মূলত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে পড়ার পর কোহলি-রোহিতের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দুই ক্রিকেটারের স্ত্রীদের কথাবার্তা তা আরো উস্কে দেয়।

গাভাস্কার এ দ্বন্দ্বের পেছনে হাঁড়ির খবর ফাঁস করেছেন। তিনি স্বীয় অভিজ্ঞতা থেকে বলছেন, দুই অধিনায়কের মধ্যে ঝামেলা পাকাচ্ছেন ড্রেসিংরুমের কেউ। সুনিলের মতে, দলে ঢুকতে না পেরে কিংবা কম সুযোগ পেয়ে হতাশায় মগ্ন কোনো ক্রিকেটার এমন গুজব রটাচ্ছে। যে এটা করছে, সে দলের কল্যাণ চায় না। এমনটা চলতে থাকলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। নাটের গুরু হবে সে-ই।

গাভাস্কার জানান, ১৯৮৪-৮৫ মৌসুমে ভারত ও ইংল্যান্ড টেস্ট থেকে কপিলকে বাদ দেয়া হয়। ওই সময় অনেকে আমাকে দোষারোপ করেন। অথচ সিদ্ধান্তটি ছিল তখনকার নির্বাচক কমিটির সদস্য হানুমন্ত সিংয়ের একান্ত।

তিনি মনে করেন, কপিলের সঙ্গে তার দ্বন্দ্বের ওই গুঞ্জন ২০ বছর পরেও থামেনি। তবে কোহলি ও রোহিত খুবই পেশাদার ক্রিকেটার। তার আশা, এ কারণে শিগগির একযোগে উদ্ভূত পরিস্থিতি সামাল দেবে তারা। আগত ঝামেলা কাটিয়ে দেশকে একসঙ্গে আরও ম্যাচ জেতাবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত