সেরার দৌড়ে রোনাল্ডো-মেসির সঙ্গে মানে

bcv24 ডেস্ক    ১০:০০ এএম, ২০১৯-০৮-১০    630


সেরার দৌড়ে রোনাল্ডো-মেসির সঙ্গে মানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে জায়গা পেয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। ২০১৮-১৯ মৌসুমের সেরা ফরোয়ার্ড খুঁজে নেয়ার প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) সংক্ষিপ্ত তিনজনের নাম ঘোষণা করেছে।

প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে ২০১৬-১৭ মৌসুমের চারটি বিভাগ থেকে করা হচ্ছে তিনজনের সংক্ষিপ্ত তালিকা। সঙ্গত কারণেই এবার তালিকায় আধিপত্য চ্যাম্পিয়ন লিভারপুলের খেলোয়াড়দের। স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গত ১ জুন আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে লিভারপুল।

ফরোয়ার্ড ছাড়াও তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকদের। মিডফিল্ডার হিসেবে সেরা তিনে জায়গা পেয়েছেন ডাচ ক্লাব আয়াক্স থেকে সম্প্রতি বার্সিলোনায় যোগ দেয়া ফ্রেঙ্কি ডি ইয়ং। তিনি একই সঙ্গে জায়গা পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের দশজনের সংক্ষিপ্ত তালিকাতেও। অপর দুইজন মিডফিল্ডার হলেন রানার্সআপ টটেনহ্যামের ক্রিশ্চিয়ান এরিকসেন ও লিভারপুলের জর্ডান হেন্ডারসন। ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ভার্জিল ভ্যান ডাইক এবং আয়াক্স থেকে জুভেন্টাসে যোগ দেয়া ম্যাথিয়াস ডি লিট।

আর গোলরক্ষকদের সেরা তিনে জায়গা পেয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন বেকার, টটেনহ্যামের বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা হুগো লরিস ও বার্সিলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সবমিলিয়ে খেলার প্রতিটি পজিশন ভেদে সেরা খেলোয়াড়ের চারটি বিভাগে মোট মনোনয়ন পেয়েছেন ১২ জন। এর মধ্যে ৫ জনই জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন লিভারপুল থেকে। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকের ভোটে করা হয়েছে এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেয়ার সুযোগ নেই। আগামী ২৯ আগস্ট মোনাকোয় পরবর্তী মৌসুম অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম।

সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে অনুমিতভাবেই আছেন বর্তমান বিশ্ব ফুটবলের নন্দিত দুই তারকা মেসি ও রোনাল্ডো। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই দুই মহাতারকার সঙ্গে কখনও নেইমার, কখনও বা অন্য কেউ জায়গা পেয়েছেন। কিন্তু এবার মেসি-রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেনেগালের তারকা মানে। সর্বশেষ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ১২ গোল করেন মেসি। তবে নিজ দল বার্সিলোনাকে ফাইনালে তুলতে পারেননি আর্জেন্টাইন তারকা। দল পাল্টে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়া রোনাল্ডো করেছেন মেসির অর্ধেক ৬ গোল। তার ক্লাবের দৌড় থেমে যায় কোয়ার্টার ফাইনালেই। এই হিসেবে মানে বেশ সফল বলা চলে। তার ৪ গোল দলকে শিরোপা জেতানোর পেছনে রেখেছে দারুণ অবদান।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত