শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
টরন্টো প্যাভিলিয়নে আগামী ১৪ সেপ্টেম্বরে TDCN দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে স্বর্ণালী সন্ধ্যা। টরোন্টোতে এই প্রথমবারের মতো TDCN এর মঞ্চ আলোকিত করতে আসছেন বহু গুনে গুণান্বিত দুই নাট্য ব্যাক্তিত্ব আফজাল হোসেন ও অপি করিম এবং সাথে গানে গানে সুরের মূর্ছনায় দর্শক শ্রোতা হৃদয়ে আলোড়ন তুলতে আসছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মিতালি মুখার্জি। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের সর্ব প্রকার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, ব্যস্ত তারা চূড়ান্ত প্রস্তুতি ও অনুষ্ঠান পরিকল্পনা নিয়ে। এবারের আয়োজনের অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনায় নাট্য ব্যাক্তিত্ব আফজাল হোসেন এগিয়ে এসেছেন এবং প্রাথমিক ছক আঁকা
সম্পন্ন করেছেন।
স্বর্ণালী সন্ধ্যার জন্য বিশেষ মঞ্চ নাটকটি রচনা করছেন বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক মাসুম রেজা।
TDCN এর তারকাখচিত এবারের দ্বিতীয় আয়োজনের বর্ণাঢ্য অনুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে টরোন্টোর সাংস্কৃতি প্রেমী সম্মানিত দর্শকদের। গতবারের মতো এবারেও সবার উপস্থিতিতে একটি সফল অনুষ্ঠানের অপেক্ষায় TDCN এর আত্মনিবেদিত সংগঠকবৃন্দ।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত