শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
শীত প্রধান দেশ কানাডার অন্যান্যদের মতো বাংলাদেশি অভিবাসীরাও অধির আগ্রহে অপেক্ষায় থাকেন গ্রীষ্মের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা ও নিরবতা কাটিয়ে প্রকৃতি যেমন এসময় নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি কানাডিয়ান বাংলাদেশিরাও মেতে ওঠেন বিভিন্ন আনন্দ আয়োজনে। এরই ধারাবাহিকতায় টরন্টোর মৌলভীবাজারবাসী মেতে উঠেছিলেন বাৎসরিক আয়োজন ‘বনভোজন ২০১৯’ এ। গত ৬ আগস্ট টরন্টোর টেইলর ক্রিক পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে বিশেষ চমক ছিল সোমবার মহাসমারোহে দেশে বিদেশে আয়োজিত রাঁধুনী প্রতিযোগিতার ২য় পর্ব।
জানা যায়, মৌলভীবাজার এসোসিয়েশের পিকনিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেরা রাঁধুনী হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন রুনু ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নিশু আহমেদ ও তৃতীয় স্থান অধিকার করেছেন পূর্ণিমা মজুমদার। বনভোজন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশে বিদেশে-র এই রাঁধুনী প্রতিযোগিতা। শতাধিক মহিলাদের উপস্থিতিতে নান্দনিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের নমুনা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নম্বর দেয়া হয়েছে উপস্থাপন, স্বাস্থ্যসম্মত উপকরণ এবং স্বাদ ও বৈচিত্রে। বিচারকের দায়িত্ব পালন করেছেন শাহনাজ চৌধুরি, জুলিয়া নাসরিন ও রিফাত নওরিন।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরি, সিনিওর সহ সভাপতি লায়েক চৌধুরি ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। বিজয়ীদের পুরষ্কার প্রদানের পাশাপাশি 'দেশে বিদেশে'র অ্যাপ্রন পরিয়ে সম্মানিত করা হয়। রাঁধুনী প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন দেশে বিদেশে ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জাহানারা নাসিমা। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপণ করে বলেন, দেশে বিদেশে আয়োজিত রাঁধুনী প্রতিযোগিতা বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাই আগামীতে আরো প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
বনভোজন আয়োজনের দিন সিভিক হলিডে অর্থাৎ ছুটির দিন হওয়ায় উপস্থিত সকলেই অত্যন্ত আনন্দে দিনটি অতিবাহিত করেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, টরন্টোর মৌলভীবাজারবাসীর মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্যে এই সুন্দর আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সন্তান স্কারবরো সাউথ-ওয়েষ্টের এমপিপি ডলি বেগম। এ সময় ডলি বেগম এসোসিয়েশনকে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের পক্ষ থেকে অভিনন্দনপত্র পত্র প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব অন্টারিও, জালালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব অন্টারিও, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব টরন্টো এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নেতৃবৃন্দ।
কানাডার ব্যাস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিতে দলমত নির্বিশেষে এই বনভোজনে উপস্থিত হয়েছিলেন বহু বাংলাদেশি। এতে অনেক মহিলা এবং শিশুরাও অংশ নেন। হরেক পদের মুখরোচক বাংলাদেশি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলে খাবারের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান তারা। খাবারের আয়োজনে তরমুজ, ঝালমুড়ি, চা এবং রসগোল্লাও বাদ যায়নি। খাওয়া শেষে অনেকেই আনন্দ মনে মুঠোফোনের সাহায্যে বারবার “সেলফী” তুলতে ব্যাস্ত হয়ে পড়েন। এরপর শুরু হয় ছোট, বড়, পুরুষ, মহিলাদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা, শুরু হয় হৈ-হুল্লোড় ও সকার খেলা।
দিনব্যাপী এই বনভোজনের আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সুখের দোলায় উক্ত মনোরম স্থান ত্যাগ করার পূর্বে অনুষ্ঠিত হয় রাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠান। বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে এবং রাফেল ড্র এর প্রথম পুরস্কার ৫০ স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার বাই সাইকেল এবং তৃতীয় পুরস্কার এন্ড্রোয়েট ট্যাবলেট তুলেদেন সম্মানিত অতিথি এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ অংশগ্রহণকারী সকলকে এবং বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন এবং এসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা, বনভোজনে আগত টরন্টোর সকল মৌলভীবাজারবাসী সহ সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের বনভোজনের আহবায়কের দায়িত্ত্বে ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি লায়েকুল হক চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন জহিরুল ইসলাম, মুহিবুর রহমান খাঁন, সৈয়দ ফেরদৌস, মোর্শেদ আহমদ মুক্তা, মোঃ আব্দুর রহিম দাদুল, আব্দুল্লাহ্ আল মাহমুদ, সুমন আহমদ সহ এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়াও বনভোজনে কানাডা থেকে সম্প্রচারিত দেশে বিদেশে টিভির আয়োজনে জাহানারা নাসিমার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সেরা রাঁধুনি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে দেশে বিদেশে টেলিভিশনের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত