মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৫ এএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। লাঠি ও হকিস্টিকের আঘাতে তার পা ভেঙেছে, জখম হয়েছে ডান হাত। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে, যাদের একজন নিজেকে ছাত্রলীগ সমর্থক বলেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজাদী বাজার সড়কের দায় মোল্লা তালুকদার বাড়ি এলাকায় দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এম এস আকাশের ওপর হামলা হয়। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আকাশ বলেন, রাতে সাড়ে ১০টার দিকে আজাদী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। দায় মোল্লা তালুকদার বাড়ি এলাকায় সড়কের মোড়ে গাড়ির গতি কমালে তারা আমার ওপর হামলা করে। ৭-৮ জন হামলাকারীর সবাই ছিল মুখোশ পরা ছিল। হামলাকারীরা এলোপাতাড়ি লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে আঘাত করে বলে জানান আকাশ।
চিকিৎসকের বরাত দিয়ে আকাশের সহকর্মী জীবন মুসা জানান, আকাশের বাম হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। ডান বাহুতেও আঘাত আছে। বুধবার সকালে হাসপাতালে আহত সাংবাদিক এম এস আকাশকে দেখতে এসে দোষীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের এসপি নুরে আলম মিনা।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নঈমউদ্দিন নামের একজন হামলার ঘটনা বিষয়ে জানতেন বলে আমাদের জানিয়েছেন। তিনি নিজেকে স্থানীয় ছাত্রলীগ সমর্থক হিসেবে দাবি করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত