শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
ঈদুল আজহা মানে যতটা উৎসব, ততধিক স্যাক্রিফাইসের গল্প। প্রিয় পশু কোরবানির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই উৎসব পালন করে। অনেকটা এই ভাবধারাকে সামনে রেখে এই ঈদে আমরা তারকাদের কাছে জানবার চেষ্টা করেছি- তাদের জীবনে ঘটে যাওয়া স্যাক্রিফাইস বা আত্মত্যাগের কিছু স্মৃতি। যে ত্যাগের বিনিময়ে তাদের অনেকেই হয়েছেন আজকের আলোকিত তারকা। জেনে নিন এই প্রজন্মের অন্যতম টিভিমুখ সাবিলা নূরের বয়ানে-
আমার মায়ের নাম নুসরাত জাহান। আজকের সাবিলা নূর হয়ে ওঠার পেছনে এই ভদ্রমহিলার ত্যাগ ও ভূমিকা ছিল অপরিসীম।
শুরুটা সেই ছোটবেলা থেকে। আমার বয়স যখন সাড়ে তিন বছর, তখন মা-ই আমাকে বিখ্যাত বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করে দেন। সেই ছোট বয়সে আমি যখন ক্লাসে, মা-ও তখন সেখানে বসে থাকতেন। এরপর আস্তে আস্তে যখন বড় হই, মডেলিংয়ে যুক্ত হই, তখন মাঝে মধ্যে নাচের ক্লাসে যেতে ইচ্ছে হতো না। কিন্তু মা’র জন্যই যেতে হতো।
একই ঘটনা হয়েছে যখন নাটকে অভিনয় শুরু করি। এমনও হতো রাত গড়িয়ে ভোর। মা আমার সঙ্গেই থাকতেন। এরমধ্যে শুরু হলো রোজা। কিন্তু মা যেন মাথার ওপর বটবৃক্ষ হয়েই থাকলেন। শুটিং শেষ হতে হতে সেহেরির সময় হয়ে যায়। মা শুটিং শেষ করে বাসায় ফিরতেন, আবার বাবার জন্য সেহেরি তৈরি করতেন। এরপর থাকতো সংসারের নানা কাজ। আমি হয়তো ঘুমিয়ে যেতাম, মা বাকি সব কাজ শেষ করে বিছানায় যেতেন। পরদিন ঘুম থেকে উঠেই আবার শুটিংয়ের জন্য দৌড়।
আর একটা কথা বলে রাখি, বাবা কিন্তু প্রথম দিকে মিডিয়ায় কাজ করাটা একদমই পছন্দ করতেন না। তবে মা বিষয়টি সামলে নেন।
এগুলো বলতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কাজগুলো খুবই কঠিন ছিল। সংসারের কাজ, পরিবারের যত্ন, আবার আমার জন্য মাকে দিনের পর দিন ওভারটাইমের মতোই পরিশ্রম করে যেতে হয়েছে।
ক্লাসে গিয়ে বসে থাকা, শুটিং শেষ হওয়া পর্যন্ত থাকা, আমাকে গুছিয়ে দেওয়া- সবই মা করতেন। আমি একবার এক টিভি সাক্ষাৎকারে বলেছিলাম, আমি কাঁটাচামচে ভাত খাই কিংবা মায়ের হাতে। এর কারণ ছিল আমার হাতের নখ। এগুলো এতই ছোট আর সেনসিটিভ ছিল যে আঙুলে ঝোল লাগলেই নখের চারপাশে জ্বালা করতো। তাই আম্মুই আমার হাতের কাজ করে দিতো। বলা যায়, সারা জীবন আম্মুই আমার হাত হয়ে কাজ করে দিয়েছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত