শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম
তারকা! যাকে দেখে বিমোহিত হন দর্শক শ্রোতারা। কিন্তু তারকাকেও আলো দেন কেউ কেউ, জড়িয়ে থাকে অনেক স্যাক্রিফাইসের গল্প। ঈদের বিশেষ আয়োজনে আমরা সেই গল্প শুনতে চেয়েছি তারকাদের মুখ থেকে। বলেছেন—চিত্রনায়ক আরিফিন শুভ
একটা সময় আমার আপন মামা আমাকে অনেক ব্যঙ্গ করতেন। বলতেন, পচাঁ সাবানের অ্যাড করবি তুই?
১৭ বছর আগে র্যাম্প মডেল হবো বলে ঠিক করি। কিন্তু আমি কাউকেই চিনি না। উল্টো আমাকে ‘মডেলার’ বলে ব্যঙ্গ করা হতো এলাকায়। শুধু দুই বন্ধু আসিফ আর ইমতিয়াজ ছিল সবার চেয়ে আলাদা। তারা বলতো, ‘তুই পারবি’। তারা দুজনে মিলে একদিন ২৫৭ টাকা পকেটে দিলো। বললো, ‘যা, ঢাকায় যা, তুই পারবি।’
আমি বিশ্বাস করলাম, আমি পারবো। কী বোকার মতো সিদ্ধান্ত!
মনে মনে ভাবতে থাকলাম আমি পারবো। অন্ধের মতো বিশ্বাস করলাম আমি পারবো। কারণ, আসিফ আর ইমতিয়াজ বলেছে। শুধু তারা একটি কথা বলেছে, ‘তোর মধ্যে কিছু একটা আছে। তুই যা।’
তারা কিছু জানে না। ঢাকার সংগ্রাম, ইন্ডাস্ট্রি-কিছুই না। তবুও আমি তাদের কথায় ভরসা করে ২৫৭ টাকা নিয়ে ঢাকার ট্রেন ধরি।
কী এক ঘোরের মধ্যে সেটা ঘটেছিল। নইলে আজকের আরিফিন শুভ হয়ে ওঠা হতো না আমার।
আমার বাবা ইঞ্জিনিয়ার। মাও চাকরি করতেন। কিন্তু হঠাৎ তখন ঘর থেকে বের হয়ে এসেছিলাম। সবসময় চেয়েছিলাম নিজে কিছু করবো। কিন্তু আমি কিছু করবো এটা আমার ফ্যামিলি সাপোর্ট করেনি!
এরপর ঢাকার জীবন শুরু হলো। তখন খুব ছোট ছোট কাজ করেছি। একটা প্রোডাকশন হাউসে কাজ করেছি দেড় বছর। তাও চতুর্থ, পঞ্চম শ্রেণির সহকারী পরিচালক হিসেবে। নামমাত্র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেও কাজটা প্রোডাকশন বয়েরই ছিল। তারপর আমি গলা বেঁচেছি। অনেক বিজ্ঞাপনে আমার ভয়েস দিয়েছে। গানও গেয়েছি। এভাবেই আস্তে আস্তে এগুতে থাকি।
একটা থেকে আরেকটা কাজ কতটা ভালো করা যায় সেটার জন্য লড়াই করতে থাকি। সেভাবেই আমি আজকের আরিফিন শুভ হতে পেরেছি। আমি আমাকে বহুবার বহুভাবে স্যাক্রিফাইস করেছি।
তবে শুরুতে আমার দুই বন্ধু যদি না থাকতো, যদি না ওভাবে বলতো ‘তুই পারবি’, তাহলে হয়তো আমার আর কিছু হয়ে ওঠা হতো না।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত