‘ক্রিকেট ছেড়ে’ দিলেন অলরাউন্ডার মঈন আলি

bcv24 ডেস্ক    ১২:৪২ পিএম, ২০১৯-০৮-১৪    639


‘ক্রিকেট ছেড়ে’ দিলেন অলরাউন্ডার মঈন আলি

বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই ইংল্যান্ডের অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলি। এজবাস্টনে চলতি অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে করতে পেরেছেন মাত্র ৪ রান এবং বল হাতে তার শিকার ৩ উইকেট। অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লিয়ন যেখানে দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইনআপ, সেখানে বড্ড বিবর্ণ ছিলেন মঈন।

তাই লর্ডসে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে মঈনকে বাদ দেয় ইংলিশ ক্রিকেট বোর্ড, নেয়া হয় বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে। এদিকে দল থেকে বাদ পড়ে ক্রিকেটটাই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। তবে পুরোপুরি অবসর নয়, সাময়িক বিরতি নিয়েছেন এ অফস্পিনিং অলরাউন্ডার। কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবেন, সে ব্যাপারেও কিছু জানাননি তিনি।

তবে এ ঘোষণাটিও মঈন নিজে দেননি, দেয়া হয়েছে তার কাউন্টি দল উর্স্টারশায়ারের পক্ষ থেকে। লর্ডস টেস্টের দল থেকে বাদ দেয়ার পর, বোর্ডের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল কাউন্টি ক্রিকেটে খেলে নিজেকে ঠিক রাখার ব্যাপারে। ধারণা করা হয়েছিল অচিরেই উর্স্টারশায়ারের হয়ে খেলতে নেমে যাবেন তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাউন্টির পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন মঈন আলি। বিরতি শেষে পুনরায় কাউন্টি দলে যোগ দেবেন তিনি। তবে বিরতি ঠিক কবে শেষ হবে, এ ব্যাপারে কাউন্টির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

এদিকে দল থেকে বাদ পড়ে মঈন বিরতি নিলেও, এটিতে খুব একটা চিন্তিত নন ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। তার মতে বিরতির পর নতুন উদ্যমে ক্রিকেট মাঠে ফিরবেন এ অফস্পিনিং অলরাউন্ডার। যা কি-না ইংল্যান্ড ক্রিকেট দলকেই আরও সাহায্য করবে।

রুট বলেন, ‘মঈনের সঙ্গে আমি অনেক কথা বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি যে তার বর্তমান অবস্থান আসলে কী এবং তাকে মাঠে ফেরানোর জন্য আমাদের অবস্থান কী। আমার ভেবেছিলাম এখন কাউন্টি খেলাটাই তার জন্য ভালো হবে। যাতে করে উর্স্টারশায়ারের হয়ে ভালো খেলে, জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে পারে।’

উর্স্টারশায়ারের কোচ অ্যালেক্স গিডম্যান এ বিষয়ে বলেন, ‘মঈন আপাতত মাঠ থেকে নিজেকে সরিয়ে রেখেছে। যাতে করে নিজেকে উজ্জীবিত করতে পারে এবং যথাযথ প্রস্তুতিত মাধ্যমে নিজেকে আরও শানিত করে নিতে পারে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে দম বন্ধ হওয়ারই কথা। এসময়ের বিরতিটা তার জন্য ইতিবাচকই ফলই বয়ে আনবে আশা করি।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত