শবে বরাত নিয়ে নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই: হাইকোর্ট

bcv24 ডেস্ক    ০৮:৫৫ পিএম, ২০১৯-০৪-১৭    467


শবে বরাত নিয়ে নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই: হাইকোর্ট
পবিত্র শবে বরাত নিয়ে হাইকোর্ট বলেছেন, এখন একবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই। 

বুধবার (১৭ এপ্রিল) গত ৬ এপ্রিল চাঁদ দেখা নিয়ে এক রিট আবেদনের অনুমতি চাইতে গেলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। 

আদালত বলেন, হলফনামা করার জন্য আমরা অনুমতি দিতে পারছি না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান। 

পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আবেদনকারীদের কথা হচ্ছে ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সে অনুসারে ২০ তারিখ শবেবরাত। সেটির কিছু তথ্য নিয়ে ১০ জন আবেদন করতে চাচ্ছেন। 

পারমিশনের জন্য আদালতে গেলে আদালত বলেছেন, আমরা পারমিশন দেবো না। গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। 

তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার। ১৩ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ১১ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়। 

এ কমিটি ১৭ এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এ অবস্থায় ১৫ এপ্রিল ওই ১০ জন হাইকোর্টে আবেদন (৬ এপ্রিল চাঁদ দেখা গেছে মর্মে) করার অনুমতি চেয়ে আবেদন করেন। ওই দিন আদালত বলেছিলেন, এটা ধর্মীয় সেনসেটিভ ইস্যু। এটা আদালতের বিষয়বস্তু না করাই ভালো। 

আপনাদের (আবেদনকারীদের) বক্তব্য আপাতত ইসলামিক ফাউন্ডেশনে লিখিত আকারে জমা দেন। তারা যদি কনসিরাডেশনে না নেন, ১৭ তারিখে দেখা যাবে। এর মধ্যে সাব- কমিটি ১৬ এপ্রিল বৈঠক করার পর ২১ এপ্রিলের সিদ্ধান্ত বহাল রাখে।


রিটেলেড নিউজ

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর

bcv24 ডেস্ক

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত ম... বিস্তারিত

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

bcv24 ডেস্ক

ঐতিহাসিক বদর যুদ্ধে ক্ষীণশক্তি হয়েও মুসলিম বাহিনী বিপুল বিজয় লাভ করে। আল্লাহর অনুগ্রহ ও মুসলিম ব... বিস্তারিত

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

bcv24 ডেস্ক

কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সেদিন থেকে এক চান্দ্রবছর (৩৫৪ দিন) পূর্ণ হলে তাঁকে ... বিস্তারিত

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

bcv24 ডেস্ক

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচ... বিস্তারিত

দোল পূর্ণিমা আজ

দোল পূর্ণিমা আজ

bcv24 ডেস্ক

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসব ‘দোলযাত্রা’ নামে পরি... বিস্তারিত

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

bcv24 ডেস্ক

পবিত্র রমজানে এবারও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরা ২... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত