শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:১০ এএম
শোকাবহ ১৫ আগস্টের ঘটনা নিয়ে লেখক-শিক্ষাবিদ আবুল ফজলের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘মৃতের আত্মহত্যা’।
মাসুম রেজার চিত্রনাট্যে কাহিনিচিত্রটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় এটি তৈরি হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সদস্যদের হত্যা পরবর্তী সময়ে সামরিক জান্তার নিপীড়ন ও হত্যা নিয়ে সাহিত্যে প্রথম প্রতিবাদ ছিল আবুল ফজলের ছোটগল্প ‘মৃতের আত্মহত্যা’। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বছর খানেক পর এটি ছাপানো হয়। দেশে তখন মিলিটারি জান্তার ভয়াবহ নিপীড়নমূলক অপশাসন জারি আছে। দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কারফিউ দেওয়া হচ্ছে। প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ। জনমনে আতংক। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার ঘটনা মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। এক কথায় সামরিক কর্তাদের বুট এবং ব্যাটনের নিচে তখন দেশ। ঝুঁকিপূর্ণ ঐ সময়ে ছাপানো হয়েছিল শিক্ষাবিদ আবুল ফজলের এ দুঃসাহসিক ছোট গল্প ‘মৃতের আত্মহত্যা’।
পরিচালক দোদুল বলেন, ‘বাঙালি হিসেবে আমাদের সবার দায়িত্ব মুক্তিযুদ্ধকে ধারণ করা। আর মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু। সবসময় তাকে ধারণ করেছি। এই কাহিনিচিত্রটি নির্মাণের মধ্য দিয়ে একটু হলেও ইতিহাসের অংশ হতে পেরেছি।’
নাটকটিতে অভিনয় করেছেন তারিন, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, সুষমাসহ অনেকে। ‘মৃতের আত্মহত্যা’ আজ (১৫ আগস্ট) রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
এদিকে গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় এর প্রিমিয়ার শো। একুশে টেলিভিশনের প্রধান কার্যালয়ের এ আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এ. কে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব.), লে.কর্নেল সাজ্জাদ আলী (অব:)-বীরপ্রতীক ও কাহিনিচিত্রের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য কলাকুশলীরা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত