শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার।
সময়ের চাহিদায় নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা মেলে তার। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষেও বেশকিছু নাটকে দেখা গেছে তার সরব উপস্থিতি। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাওয়ার কথা এই তরুণ তারকার।
তবে ফেসবুক আইডির বিড়ম্বনা কেড়ে নিয়েছে তার মুখের হাসি। দীর্ঘদিন ধরেই ঊর্মিলা শ্রাবন্তী কর (Urmila Srabanti Kar) নামে একটি আইডি চালু ছিল ঊর্মিলার। সেটা দিয়ে তিনি ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ রক্ষা করতেন। অনেকদিন ধরেই এই আইডিটি তার হাতছাড়া। দখল নিয়েছে হ্যাকাররা।
বাধ্য হয়ে নতুন একটি আইডি খুলে নিয়েছেন ঊর্মিলা। কিন্তু বিড়ম্বনার জন্ম দিচ্ছে পুরোনো আইডিটি। সেটি থেকে হ্যাকাররা বিভিন্নজনকে বাজে মেসেজ পাঠাচ্ছে। অনেকের কাছে টাকা-পয়সাও চাইছে। যারা জানেন না আইডিটি ঊর্মিলার হাতে নেই তারা ঊর্মিলাকে ভুল বুঝছেন। অনেকে মেসেজে বিরক্ত ও বিব্রত হয়ে ঊর্মিলাকে ফোনও করেছেন। তারপর তাদের ভুল ভেঙেছে। কিন্তু অনেকেই ঊর্মিলাকে ভুল বুঝে তা মনে ধরে আছেন। তাই ঊর্মিলা সবাইকে অনুরোধ জানিয়েছেন তার আগের আইডিটি থেকে সাবধান থাকার জন্য।
তিনি জাগো নিউজকে বলেন, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি যারা আমার পুরোনো আইডি থেকে হয়রানির শিকার হচ্ছেন। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব। তবে আমি সবাইকে এই আইডি থেকে সাবধান থাকার অনুরোধ করছি।
তিনি আরও বলেন, এরই মধ্যে অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে। অনেকের কাছে ভোটার আইডি কার্ডের কপি, পাসপোর্টের কপি চাওয়া হচ্ছে ব্ল্যাকমেইল করার জন্য। সবাইকে আমি সাবধান করতে চাই। এটা আমি নই।
কেউ যেন ঊর্মিলা ভেবে হ্যাকারদের ফাঁদে পা না দেন সে জন্য সবাইকে আহ্বান করেছেন ঊর্মিলা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত