শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন ক্রিস গেইল। ভারতীয় বোলারদের সামনে যমদূত হিসেবে হাজির হয়ে একের পর এক বলকে করছিলেন সীমানাছাড়া। তবে থেমে গিয়েছিলেন সেঞ্চুরির আগেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে ভুল করেননি ভারতের রেকর্ডবয় বিরাট কোহলি। আর তাতেই ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নিয়েছে ভারত।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করেতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় সমান ওভারে ২৫৫ রানের। কোহলির সেঞ্চুরিতে ভর করে ৩২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। তবে রানআউটে কাটা পড়ে যান ৬ বলে ১০ রান করা রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান মিলে ৫৮ বলে যোগ করেন ৬৬ রান। তেরতম ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৬ রান করেন ধাওয়ান। এক বলই ফিরে যান রিশাভ পান্তও।
তবে থেমে থাকেননি কোহলি। পাঁচ নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের সঙ্গে মিলে গড়েন ম্যাচের ভাগ্য। এ দুজনের জুটিতে মাত্র ৯৪ বলে ১২০ রান পায় ভারত। সাহসী ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ৬৫ রান করে আউট হন শ্রেয়াস। নিজের ইনিংসটিকে ৩ চার ও ৫ ছয়ের মারে সাজান তিনি।
শ্রেয়াস ফিরে গেলেও উইকেটে থেকেই দলের জয় নিশ্চিত করেন কোহলি, তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম সেঞ্চুরি। শচিন টেন্ডুলকারের করা ৪৯ সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ৬ সেঞ্চুরি দূরে তিনি। কোহলির এ সেঞ্চুরিতে ভর করেই ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৩৫ ইনিংসেই নবম সেঞ্চুরি হাঁকিয়ে গড়েন নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ৯টি সেঞ্চুরি রয়েছে শচিনেরও। তবে তিনি খেলেছেন দ্বিগুণ সংখ্যক ইনিংস। রেকর্ড হয়েছে আরও। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক এখন তিনি। এছাড়া অধিনায়ক হিসেবে ২১তম সেঞ্চুরি হাঁকিয়ে রিকি পন্টিংয়ে গড়া ২২ শতকের রেকর্ড থেকে মাত্র ১টি দূরে এ ব্যাটিং জিনিয়াস।
কোহলির রেকর্ডের আগে অবশ্য গেইল ঝড় দেখেছে ত্রিনিদাদের দর্শকরা। নিজের ৩০১তম ওয়ানডেটি খেলতে পিঠে ৩০১ লেখা জার্সি পরেই নামেন গেইল। পরে ৮ চার ও ৫ ছক্কার মারে মাত্র ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে বাকিদের ছোট ছোট ইনিংসে ৩৫ ওভারে ২৪০ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত