এখনই ‘অবসর’ নয় ইউনিভার্স বসের

bcv24 ডেস্ক    ১০:৪১ এএম, ২০১৯-০৮-১৫    634


এখনই ‘অবসর’ নয় ইউনিভার্স বসের

আগামী মাসে বয়সের কাঁটা ছুবে চল্লিশের ঘর। তাই প্রাসঙ্গিকভাবেই বারবার উঠে আসে অবসরের কথা। এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন, ওয়ানডে ক্যারিয়ারের শেষ সিরিজই এটি। এরপর শুধু খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু বিশ্বকাপ চলাকালীনই বদলে যায় ক্যারিবীয় দানব ক্রিস গেইলের সিদ্ধান্ত।

জানিয়ে দেন ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলতে চান। ক্যারিবীয় ক্রিকেট পূরণ করে তার ওয়ানডে সিরিজে খেলার ইচ্ছা, তবে বাদ দেয় টেস্ট সিরিজের স্কোয়াড থেকে। সবার ধারণা ছিলো এ সিরিজের শেষ ম্যাচ খেলেই বিদায় নেবেন গেইল।

কিন্তু বুধবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে শেষ ম্যাচের পরে তিনি জানিয়ে দিলেন, এখনই কোনো অবসরের কথা নয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেই।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে গেইলের ভাবভঙ্গি এবং দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় দেখে মনে হচ্ছিলো, এটিই হয়তো তার শেষ ওয়ানডে। নিজের ৩০১তম ওয়ানডেতে নামায় গায়ে চাপান ৩০১ লেখা জার্সি। ব্যাট হাতে ঝড় তুলে ৪১ বলে ৭২ রান করেন।

আউট হয়ে সাজঘরে ফেরার সময় দর্শকদের উদ্দেশ্যে বারবার ব্যাট নাড়িয়ে অভিবাদনের জবাব দেন গেইল। পরে বিরাট কোহলির সেঞ্চুরিতে ম্যাচ হেরে যাওয়ার পর আরেকদফা দেখা যায় অবসরের আভাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনিই সবার আগে মাঠ ছাড়েন। তখনও মনে হচ্ছিলো হয়তো শেষ ওয়ানডে খেলে ফেলেছেন দ্য ইউনিভার্স বস।

তবে এর খানিকপরই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক আলাপে সাফ জানিয়ে দেন তিনি এখনও রয়েছেন দলের সঙ্গে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি ওয়ানডে থেকে অবসর নিলেন? গেইলের উত্তর, ‘আমি এখনও কোনো ঘোষণা দেইনি।’ পাল্টা প্রশ্ন, আপনি তাহলে দলের সঙ্গে আছেন? তড়িৎ উত্তর, ‘পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবশ্যই।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত