সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৩১ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতশাসিত কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ একটি ‘কৌশলগত ভুল’ আর এজন্য তাকে চরম মূল্য দিতে হবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফরে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান। সেখানকার আইন পরিষদের এক বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরান খান বলেন, ‘নরেন্দ্র মোদি কৌশলগতভাবে ভুল করেছেন। তিনি তার শেষ কার্ডটি আগেই খেলে ফেলেছেন। তারা এখন কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেলেছে। ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিলের প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কাশ্মীরের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে ইমরান খান বলেন, যে কোন দুর্ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারি জানান। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপির খবর, প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীরের আইন পরিষদকে জানিয়েছেন, ভারত আজাদ কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে।
ভারতের পক্ষ থেকে যেকোনো হুমকি মোকাবিলার জন্য পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে ইমরান খান আইন পরিষদকে জানিয়েছেন।
অন্যান্য বছরের তুলনায় পাকিস্তান এবার তার স্বাধীনতা দিবসকে ভিন্নভাবে উদযাপন করছে। এই দিনটিকে তারা ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে পালন করছে। এর আগে সরকার জানিয়েছিল পাকিস্তানের এবারের স্বাধীনতা দিবস কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে পালন করা হবে।
এই উপলকক্ষ্যে সরকারের পক্ষ থেকে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে যাতে লেখা হয়েছে ‘কাশ্মীর বনেগা পাকিস্তান’ অর্থাৎ কাশ্মীর হবে পাকিস্তান। পাকিস্তানের প্রধান টেলিভিশন চ্যানেলগুলো তাদের পর্দায় এই লোগো ব্যবহার করছে।
এবারের ঈদ এবং স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না বলে বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে পাকিস্তান।
এ সময় সরকারি বেসরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত এবং কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে পাকিস্তান।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত