‘ম্যাক্স কি গান’ মমর হিন্দি ছবির শুটিং ভুটানে

bcv24 ডেস্ক    ০৬:৫১ পিএম, ২০১৯-০৮-১৬    1127


‘ম্যাক্স কি গান’ মমর হিন্দি ছবির শুটিং ভুটানে

অবশেষে অপেক্ষার শিকে ছিঁড়লো। চুক্তি স্বাক্ষরের ঠিক দুই বছরের মাথায় শুটিং শুরু হলো ঢাকার অন্যতম অভিনেত্রী জাকিয়া বারী মমর প্রথম হিন্দি চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’-এর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী জানান, শুক্রবার (১৬ আগস্ট) থেকে ভুটানের বিভিন্ন লোকেশনে শুরু হলো ছবিটির শুটিং। যেখানে তাকে দেখা যাবে বিশেষ সিবিআই অফিসার চরিত্রে। নাম তার জাকিয়া খান।

ছবিটি নির্মাণ করছেন সামির খান। যিনি এর আগেও বাংলাদেশের শিল্পী নিয়ে কাজ করেছেন। নিরবকে নিয়ে তৈরি ছবিটির নাম ছিল ‘শয়তান’। ২০১৭ সালে ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভৌতিক ঘরানার ছোট বাজেটের এ ছবিটি।

একই বছর ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাই গিয়ে সামির খানের নতুন ছবি ‘ম্যাক্স কি গান’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দেন মম। যদিও তখন ছবিটির নাম ও ধরন প্রসঙ্গে জানাননি এই অভিনেত্রী।

মাঝে শুটিং বিলম্ব হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, মমর বলিউডযাত্রা বুঝি আর হচ্ছে না। তাছাড়া নির্মাতা সামির খান ও প্রযোজক ফয়সাল সাইফের সঙ্গে নিরবের অভিজ্ঞতাও খুব বেশি সুখকর ছিলে না। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শুক্রবার (১৬ আগস্ট) ভুটান থেকে মম জানালেন শুটিং শুরুর খবরটি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ছবিটির নাম ও প্রাথমিক পোস্টারও।

সেখান থেকে বললেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা এটি। লম্বা অপেক্ষা শেষে শুটিং শুরু হলো। আমি উচ্ছ্বসিত।’

জানা গেছে, সামির খানের এই ছবিটিও অনেকটা ‘শয়তান’ ঘরানার। এবারের ছবিতে দেখা যাবে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব চেষ্টা এবং সেটির বিপরীতে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেসটিগেশন, ভারত) অফিসার জাকিয়া খান (জাকিয়া বারী মম) মাঠে নামেন রহস্য উন্মোচনের জন্য।

এতে আরও অভিনয় করছেন তেলেগু-তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পাণ্ডে, সোনম ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত