শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর প্রথম ম্যাচে নেইমার খেলেননি। পার্ক দে প্রিন্সেস ছেড়ে যাওয়ার গুঞ্জন তাতে আরও জোরালো হয়। এ নিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানালেন, চোট কাটিয়ে ফেরার পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এ মৌসুমের শুরু থেকে বিভিন্ন মিডিয়া ছাপায়, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ দিয়ে স্পেনে ফিরছেন নেইমার। এরই মধ্যে নিমেসের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড না খেলায় অনেকের ধারণা হয়, সত্যিই চলে যাচ্ছেন তিনি। ওই ম্যাচে কয়েকজন ভক্ত ‘নেইমার, বিদায় হও’ ব্যানার নিয়ে হাজির হয়।
২৭ বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি ক্ষুব্ধ এই সমর্থকদের ঠাণ্ডা করতে লিওনার্দো আরও একবার মুখ খুললেন। তিনি জানালেন, চোট কাটানোর লড়াই করছেন নেইমার। আপাতত এটাই সত্যি। তার চলে যাওয়ার গুঞ্জনে তাকে দলে রাখা হচ্ছে না এমন দাবি প্রত্যাখ্যান করলেন পিএসজির এই উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘এটা মিথ্যা। দল থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়নি। ব্যক্তিগত পুনর্বাসন কর্মসূচিতে আছে সে।’
দৃঢ় কণ্ঠে লিওনার্দো বলেছেন, ‘সে প্যারিস সেন্ত জার্মেইর একজন খেলোয়াড়, প্যারিসে এখনও তার চুক্তির তিন বছর বাকি। সেটা আমাদের ভুলে গেলে চলবে না। সব কিছু আমাদের বিশ্লেষণ করতে হবে। আবারও তার খেলতে নামার আগে সমস্যাগুলোর সমাধান করতে হবে। যা হচ্ছে সেটা স্বাভাবিক, এ মৌসুমের শুরুতে কয়েকজন ভালো চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল নেইমার। তার পঞ্চম মেটাটারসালও পুরোপুরি ভালো হয়ে গেছে।’ ইএসপিএনএফসি
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত