সাবেক ভারতীয় ওপেনারের আত্মহত্যা!

bcv24 ডেস্ক    ০৬:৫৭ পিএম, ২০১৯-০৮-১৬    633


সাবেক ভারতীয় ওপেনারের আত্মহত্যা!

তামিলনাড়ু ও ভারতের সাবেক ব্যাটসম্যান ভিবি চন্দ্রশেখর বৃহস্পতিবার মারা গেছেন। তার এই মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। শুক্রবার পুলিশ জানায়, ঋণের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবেক এই ওপেনার।

চন্দ্রশেখর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, শুরুতে এমনটা জানা গেলেও পুলিশ বললো অন্য কথা। এক সিনিয়র কর্মকর্তা জানান, অনেক দেনা থাকায় বৃহস্পতিবার চেন্নাইয়ের মাইলাপুরে নিজের বাসায় আত্মহত্যা করেন তিনি। দ্বিতীয় তলায় নিজ বেডরুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ। ময়নাতদন্তের জন্য তার লাশ রয়াপেত্তাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সেনথিল মুরুগান বলেছেন, ৫৭ বছর বয়সী চন্দ্রশেখর কোনও সুইসাইড নোট লিখে যাননি, ‘চন্দ্রশেখরের স্ত্রী পুলিশকে জানান, তিনি তার রুমের দরজায় অনেকবার কড়া নাড়ার পরও কোনও সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।’

স্ত্রী সৌম্যর কাছ থেকে পুলিশ আরও জানতে পেরেছে, পরিবারের সঙ্গে চা খেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রুমে চলে যান চন্দ্রশেখর। মুরুগান বলেছেন, ‘তিনি (স্ত্রী) আমাদের জানিয়েছেন ক্রিকেট ব্যবসায় অনেক দেনা থাকায় বিষণ্নতায় ভুগছিলেন ভিবি।’

চন্দ্রশেখর তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল ভিবি কাঞ্চি বীরান্সের মালিক, এছাড়া ভেলাচেরিতে ভিবি’স নেস্ট নামে একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালাতেন।

তামিলনাড়ুর সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান তার ৫৮তম জন্মদিনের ঠিক ৬ দিন আগে না ফেরার দেশে চলে গেলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছিল তার পরিবার। চন্দ্রশেখর ১৯৮৮ সালে তামিলনাড়ুকে দ্বিতীয় রঞ্জি ট্রফি জেতাতে অসামান্য অবদান রাখেন। ওই বছর তাতেই জায়গা হয় জাতীয় দলে। ১৯৯০ সাল পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি ওয়ানডে, সব মিলিয়ে করেন ৮৮ রান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের জয়ে ৭৭ বলে তার ৫৩ রানের ইনিংস ছিল স্মরণীয়।

৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯৯৯ রান করেন চন্দ্রশেখর, খেলেন ২৩৭ রানের সেরা ইনিংস। তার মৃত্যুতে শোক জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, ‘অত্যন্ত শোকসন্তপ্ত হৃদয়ে বিসিসিআই জানাচ্ছে, সাবেক ভারতীয় ওপেনার ভিবি চন্দ্রশেখর আর নেই। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত