সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:২৯ এএম
অনেক দিন খেতে পাননি তারা। পানিশূন্যতা দেখা দেয়ায় শরীর একেবারে কাহিল। এমন অবস্থায় বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর সন্ধান পেয়েছে মেক্সিকোর পুলিশ। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন তারা।
মেক্সিকোর জননিরাপত্তা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ভেরাক্রুজ রাজ্যের হাইওয়েতে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে খুব কাহিল অবস্থায় উদ্ধার করে কেন্দ্রীয় পুলিশের একটি টহল দল। তাদের প্রত্যেককে খাবার, পানীয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কাছের একটি অভিবাসন কেন্দ্রে নেয়া হয়েছে।
জানা গেছে, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে যাওয়া ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী গত ২৪ এপ্রিল কাতার থেকে তুরস্কে যান। তারপর তুরস্ক থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে ইকুয়েডর, ইকুয়েডর থেকে পানামা, পানামা থেকে গুয়াতেমালা এবং অবশেষে গুয়াতেমালা থেকে মেক্সিকো পৌঁছান।
মেক্সিকোয় পৌঁছানোর পর কেয়াটসাকোরকোস নদী হয়ে নৌকায় মেক্সিকোর উত্তর দিকের সীমান্তে চলে যান তারা। কেন সেদিকে গেলেন তা মেক্সিকো কর্তৃপক্ষও বুঝতে পারছে না। কেননা দেশটির উত্তর সীমান্ত থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত।
নৌপথে উত্তর সীমান্তে যেতে অনেক দিন ব্যয় হওয়ায় সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যায় অভিবাসনপ্রত্যাশীদের। পুলিশ উদ্ধার না করলে হয়ত জীবন বিপন্ন হতো তাদের।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, মেক্সিকোতে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের আটকের ঘটনা ঘটে। ধরা পড়া ৬৫ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত