বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:৩১ এএম
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনারের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জন রায় (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। আর আজ (শুক্রবার) বিকালে আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগ, ‘বিয়ের কথা বলে আমাকে ধর্ষণ করেছে শিঞ্জন রায়। বর্তমানে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (১৪ আগস্ট) অন্য একটি মেয়েকে বিয়ে করে শিঞ্জন। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আমি শিঞ্জনের মুজগুন্নী আবাসিক এলাকার বাড়িতে যাই। সেখানে শিঞ্জনের সঙ্গে কথা বলতে চাইলে সে আমাকে গুরুত্ব দেয়নি। এ নিয়ে তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হলে স্থানীয়রা এগিয়ে এসে শিঞ্জনকে ধরেন। পরে খবর পেয়ে পুলিশ এসে শিঞ্জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যায়।’
ওসি মো. মমতাজুল হক বলেন, মুজগুন্নী আবাসিক এলাকা থোকে শিঞ্জনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এরপর তাকে থানায় আনা হয়। রাতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়।’ তিনি আরও জানান, রাতেই ভিকটিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে। এর আগে ভিকটিম মামলা দায়ের করেন। আজ বিকালে শিঞ্জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি– তদন্ত) কুমকুম নাজমুন নাহার জানান, শিঞ্জন রায়ের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত