মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৫ এএম
ফরিদপুরে বিস্ফোরক আইনে মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেওয়া দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রমের নাহিদ মোল্লা (২২) ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩৫)। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।
ফরিদপুরের পিপি বাবু মৃধা মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৬ অগাস্ট নাহিদকে ভাঙ্গা বাজার এলাকা থেকে হাতবোমা ও জিহাদি বইসহ গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ওই দিন রাতে সদরপুরের আলমনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফরিদ মৃধাকে।
ফরিদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি পিস্তল, শুটার গান, চারটি গুলিভর্তি ম্যাগজিন, ১২টি হাত বোমা ও বোমা তৈরির সরমঞ্জাম। তারা নিজেদের আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেন। টিমের প্রধান হলেন ফরিদ মৃধা। ফরিদ অস্ত্র চালানো ও শারীরিক প্রশিক্ষণ দিতেন।
এ ঘটনায় ভাঙ্গা থানার এসআই গাজী সালাহউদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি বাবু বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুইজনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। এ ছাড়া তাদের ২০ হাজার টাকা করে জারিমানা এবং জরিমানা না দিলে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার রায় দেয় আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত