শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
দেশের জনপ্রিয় মডেল থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেতা হিসেবে। সর্বশেষ তার ‘আব্বাস’ সিনেমাটি মুক্তি পায়। সেটি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। সাঈফ চন্দন পরিচালিত ছবিটিতে নিরবের নায়িকা ছিলেন সোহানা সাবা ও সুচনা আজাদ।
সেই সাফল্যের পর আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নিরব। এবারে তার পরিচালক রফিক সিকদার। ছবির নাম ‘বসন্ত বিকেল’। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব।
এ ছবি নিয়ে পরিচালক রফিক সিকদার জাগো নিউজকে বলেন, ‘মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে শিশুকাল থেকে হাতে হাত রেখে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে দুই স্বপ্নবান যুবক-যুবতী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন।
এই যুবক-যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তক পরিণতির সিনেমা ‘বসন্ত বিকেল’। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু করব।’
নায়ক ও নায়িকা নিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত দুটি ছবিতে আমি নিরবের সঙ্গে কাজ করেছি। তার কাছ থেকে যে সহযোগিতা ও আন্তরিকতা আমি পেয়েছি পরিচালক হিসেবে সেটি আমার জন্য তৃপ্তির। তাই আবারও নিরবের সঙ্গেই কাজ করতে যাচ্ছি। আশা করছি আমাদের নতুন সিনেমাটি ভালো লাগবে দর্শকের।
আর নায়িকা এখনো চূড়ান্ত করিনি। তবে শিগগিরই ছবির মহরতে নায়িকার নাম ঘোষণা করবো। নায়িকা নির্বাচনে চমক থাকছে।’
ছবিটি নিয়ে নায়ক নিরব বলেন, ‘ছবির নামের মতোই খুব সুন্দর একটি গল্প রয়েছে ‘বসন্ত বিকেল’-এ। এখানে নায়ক ও নায়িকার চরিত্র দুটোও দারুণ। অভিনয়ের অনেক সুযোগ আছে। আর অ্যাকশনধর্মী ‘আব্বাস’র পর এই চরিত্রটি আমার জন্য একটু আলাদা অভিজ্ঞতার হবে।’
নির্মাতা রফিক সিকদার জানান, সামসুজ্জামান রিমন প্রযোজিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি আরবিএস টেক লিমিটেডের ব্যানারে নির্মিত হচ্ছে। পরিচালনার পাশাপাশি এর গল্প, সংলাপ, চিত্রনাট্যও রচনা করেছেন রফিক সিকদার। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এছাড়া এর তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে বলেও জানান এই নির্মাতা।
প্রসঙ্গত, রফিক সিকদার ২০১৫ সালে নির্মাণ করেন ‘ভোলা তো যায় না তারে’ সিনেমাটি। এতেও অভিনয় করেন নিরব। এটি রফিক সিকদারের সঙ্গে প্রথম কাজ এই অভিনেতার। ২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি।
অন্যদিকে রফিক সিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত