শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম
কোন এক ভর দুপুরে বাড়ি থেকে খবর পাঠায় ফয়জু মুন্সির বউ সেতারা- উঠানের পাশে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটি কাঁদছে!
ফকির বাবাকে সঙ্গে নিয়ে দ্রুত বাড়ি যায় ফয়জু। ফকির বাবা ঘোষণা দেন, এটা আধ্যাত্মিক নারকেল গাছ। এই গাছের ছাল খেলে বন্ধ্যা মেয়েদের বাচ্চা হবে। অসুখ সারবে। এমন খবরে পুরো গ্রাম ঝাঁপিয়ে পড়ে নারকেল গাছের গোড়ায়।
এমন দুটি চিত্রের মধ্য দিয়ে ভেসে ওঠে গ্রাম বাংলার সংস্কৃতি আর কুসংস্কারের বড় অংশ। আর সেই গল্পটিকেই এবার পর্দায় তুলে আনছেন নাট্যকার-নির্মাতা হিমু আকরাম।
নাটকের নাম ‘ফয়জু মুন্সির নারকেল গাছ’।
নাটকে ফয়জু মুন্সি চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু আর সেতারা চরিত্রে তারিন। বিভিন্ন চরিত্রে আরও আছেন সিদ্দিকুর রহমান, হুমায়ূন সাধু, কাজী উজ্জ্বল, আলামিন, মাসুদ রানা প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এখানে আমি ফয়জু চরিত্রে অভিনয় করেছি। গ্রামের চা দোকানে মিনি সিনেমা হল চালাই। আমার নারকেল গাছের কান্না শুনে মানুষের ভিড় বাড়ে বাড়িতে। সিনেমা হল বন্ধ করে শুরু হয় পানি পড়ার ব্যবসা। সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। যদিও এই নাটকের শেষ দিকে দর্শকরা অন্য একটি গল্প পাবেন। যেটা এভাবে ভাবেননি কখনও।’
এদিকে নির্মাতা-নাট্যকার হিমু আকরাম বলেন, ‘এক কথায় আমাদের ফেলে আসা জীবনের গল্প এটি। ছোটবেলায় গ্রামে এই ধরনের বহু ঘটনা দেখেছি। তারই আধুনিক রূপায়ণে ফয়জু মুন্সির নারকেল গাছ। তবে গল্পের শেষটা অন্যরকম হবে।’
নির্মাতা হিমু আকরাম জানান, নাটকটি প্রচার হবে ঈদের সপ্তম দিন (১৮ আগস্ট) রাত ১০টায় আরটিভিতে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত