শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
ঘটনাটি ২০০৪ সালের। প্রকাশিত হলো আসিফ আকবরের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’। অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোনও একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’ গানটি আসিফ আকবর উৎসর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে। শফিক তুহিনের কথায় গানটির সুর করেছিলেন রাজেশ।
প্রায় ১৫ বছর পর আবারও স্ত্রী মিতুকে উৎসর্গ করে গান গাইলেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘ভালো থাকার জন্য’। আহমেদ রিজভীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি ঈদ উপলক্ষে সম্প্রতি উন্মুক্ত হয়েছে আর্ব এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।
শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য/ তোমার কাছে রোজই ছুটে আসি/ আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/ কেউ না জানুক তোমায় ভালোবাসি- এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর।
আসিফ বললেন, ‘মিতু আর আমি এক আত্মা। দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনও শব্দ যদি থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।’
এদিকে সালমা আসিফ মিতু জানালেন, ‘আসিফ একটু পাগলাটে। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সব গানই আমার প্রিয়। তবে যে গানটা একান্তই আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি একটু বেশিই মুগ্ধতা থাকে। আমরা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত