নুসরাতের খুনিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা ফেনীর আইনজীবীদের

bcv24 ডেস্ক    ০৯:০০ পিএম, ২০১৯-০৪-১৭    409

নুসরাতের খুনিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা ফেনীর আইনজীবীদের

ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্তের’ কথা জানিয়েছে ফেনী জেলা আইনজীবী সমিতি। 

বুধবার (১৭ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জজকোর্ট ভবনের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে এ ঘোষণা আসে। এদিন নুসরাত হত্যার বিচারের দাবিতে শহরের ট্রাঙ্ক রোডসহ অন্যান্য সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে হাত রেখে মানববন্ধন তৈরি করেন। 

এ সময় আইনজীবীরা বলেন, নুসরাতের খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং মামলাটি দেখভালের জন্য আইনজীবী সমিতি পক্ষ থেকে একটি প্যানেল গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগপত্রের দুর্বলতার কারণে আসামিরা আইনের ফাঁকফোকর দিয়ে যাতে কোনো অবস্থাতেই পার না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতি আহ্বান জানান আইনজীবীরা। 

এ সময় সেখানে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ স্বপন, জেলা পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সহিদুল ইসলাম সেলিম, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কফিল উদ্দিন, এপিপি ফরিদ উদ্দিন হাজারী, আইনজীবী মেজবাহ উদ্দিন মোরশেদ প্রমুখ। 

বক্তারা এই মামলার ঘটনা ভিন্ন খাতের প্রবাহিত করা ও নুসরাতের জবানবন্দির ভিডিও সামজিকযোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মো. মোয়াজ্জেমেরও বিচার দাবি করেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত