১৩ সেপ্টেম্বর ইয়াশ-তিশার প্রথম ছবি মুক্তি পাচ্ছে

bcv24 ডেস্ক    ০৭:২১ পিএম, ২০১৯-০৮-১৯    646


১৩ সেপ্টেম্বর ইয়াশ-তিশার প্রথম ছবি মুক্তি পাচ্ছে

অবশেষে চূড়ান্ত হলো ‘মায়াবতী’ চলচ্চিত্র মুক্তির তারিখ। পরিচালক অরুণ চৌধুরী জানিয়েছেন, আসছে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি। 

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। সে হিসেবে ‘মায়াবতী’ তার দ্বিতীয় চলচ্চিত্র। গত ১৭ জুন সেন্সর সনদপত্র পাওয়ার পরপরই নির্ধারিত হয়, আসছে ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মায়াবতী’।

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্রাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সাথে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সাথে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।

গল্পের প্রতি বিশ্বস্ততার কারণে দৌলতদিয়ার রেড লাইট এরিয়াতে শুটিং করেছেন এ ছবির শিল্পী-কলাকুশলীরা। এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনও চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন।

‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহানের বিপরীতেও তিশার এটি প্রথম চলচ্চিত্র। ছবির চিত্রগ্রহণে ছিলেন তানভীর আনজুম। নির্মাতা সূত্রে জানা গেছে, দেশে মুক্তি পাবার পর বিশ্বের বিভিন্ন দেশে ‘মায়াবতী’ ছড়িয়ে দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।

ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত