শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম
দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল। তার পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘জিন’। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন পিয়া বিপাশা। অপর দুই কেন্দ্রীয় চরিত্রে আছেন রোশান ও পূজা।
এর আগে রোশান ও পূজার বিষয়টি চূড়ান্ত হলেও সজল ও পিয়ার অভিনয় নিশ্চিত ছিল না। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
আগামী ২৬ আগস্ট থেকে ‘জিন’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছে এই আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানটি।
জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অনেকের সঙ্গে কথা হয়েছিল। তবে সজলকে চূড়ান্ত করা হয়েছে। মোট চারজন প্রধান চরিত্রে থাকছে।’
এদিকে ছবির পরিচালক নাদের চৌধুরী জানান, মধুমিতা হাউজিংয়ে শুটিং শুরু হবে ছবিটির। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এগুলো চলবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০ সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছর খানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি।
অন্যদিকে, ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সজলের। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলে শেষ পর্যন্ত তা আর করা হয়নি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত