টেস্ট র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এলেন স্মিথ

bcv24 ডেস্ক    ০৭:৩২ পিএম, ২০১৯-০৮-১৯    552


টেস্ট র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এলেন স্মিথ

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ঘাড়ে আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে সরে দাঁড়ান স্টিভেন স্মিথ। ব্যথা পেলেও প্রথম ইনিংসে চিকিৎসা নিয়ে মাঠে নেমে খেলেছিলেন ৯২ রানের কার্যকরী ইনিংস। তার আগে এজবাস্টনের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটসম্যান। দুর্দান্ত এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়েও। স্মিথ এখন টেস্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান।

কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে গেছেন স্মিথ। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা বিরাট কোহলির ঘাড়ে। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়েই আবার টেস্ট ক্রিকেটে ফিরে জাদু দেখিয়ে চলেছেন স্মিথ। দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র দুই টেস্ট খেলেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে বসার হাতছানি তার সামনে।

সোমবার প্রকাশিত আইসিসির নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কোহলির (৯২২) চেয়ে মাত্র ৯ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন স্মিথ (৯১৩)। লর্ডস টেস্টে এক ইনিংস ব্যাট করেই ছাড়িয়ে গেছেন উইলিয়ামসনকে (৮৮৭)। স্মিথের ব্যাটে বসন্ত চললেও ইংল্যান্ড অধিনায়ক জো রুট মোটেও স্বস্তিতে নেই। অ্যাশেজে রান খরায় ভুগছেন এই ব্যাটসম্যান। ব্যাটিং র‌্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে ৯-এ নেমে গেছেন তিনি।

উন্নতি হয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের। নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্ট জেতার ‍পথে কার্যকরী সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জেতা এই ওপেনার ‍চার ধাপ এগিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। এই টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি ‍পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ তিন ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান সুসংহত করেছেন প্যাট কামিন্স। নতুন একটি রেকর্ডের খাতাও নাম তুলেছেন অস্ট্রেলিয়ান পেসার। চলতি অ্যাশেজে দারুণ ছন্দে থাকা কামিন্সের রেটিং পয়েন্ট এখন ৯১৪। তাতে অস্ট্রেলিয়ান বোলার হিসেবে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন তিনি। আইসিসি বিজ্ঞপ্তি


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত