রবিবার, ২ আগস্ট ২০২৬ ১১:২১ এএম
বিসিভি বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। গেল বছরের শেষপ্রান্তে দেশে ফিরেই তিনি তার ব্যান্ড ‘ধ্রুবতারা’ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। টুটুল জানান, ব্যান্ডের অন্য সদস্যদের নিয়ে আগামি কয়েকদিন টানা সিলেট, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাবেন। ‘ধ্রুবতারা’র লাইনআপ হচ্ছে বেজ গিটারে পার্থ মজুমদার, ড্রামসে মুজিব, লিড গিটারে সেলিমুজ্জামান, বাঁশিতে বাবু, কী বোর্ডে নাদিম এবং ভোকাল-সেকেন্ড লাইন গিটার এসআই টুটুল। ‘ধ্রুবতারা’র উদ্যোগে নতুন ২০টি মৌলিক গানের কাজ চলছে বলেও জানান টুটুল। এরইমধ্যে গানগুলোর কাজ শুরু
হয়েছে। এগুলো লিখছেন কবির বকুল, কায়েস চৌধুরী, বাপ্পী খান, রঞ্জু রেজা, লতিফুল ইসলাম শিবলী, লিটন ঘোষ জয়, রবিউল ইসলাম জীবন ও জাহিদ আকবর। চলতি বছরের শুরুতেই গানগুলো একে একে টুটুলের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসআই টুটুল অরিজিনাল’-এ প্রকাশ পাবে।
এদিকে দেশে ফিরেই সিনেমার গানের কাজ নিয়েও ব্যস্ত হয়ে উঠেছেন টুটুল। এরইমধ্যে তিনি জুবায়ের ইবনে বকরের ‘লীলাবতী’ সিনেমার জন্য গান করেছেন। এছাড়াও মুশফিকুর রহমান গুলজার ও প্রদীপ ঘোষের দু’টি সিনেমার জন্য গান করবেন। প্রসঙ্গত, টুটুল ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘দারুচিনি দ্বীপ’-এ সংগীত শিল্পী হিসেবে এবং ‘বাপজানের বায়োস্কোপ’-এর জন্য সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত