অবশেষে ছাড়া পেল ইরানের তেলবাহী ট্যাংকার

bcv24 ডেস্ক    ০৭:৪০ পিএম, ২০১৯-০৮-১৯    571


অবশেষে ছাড়া পেল ইরানের তেলবাহী ট্যাংকার

ইরানের তেলবাহী জাহাজটি অবশেষে জিব্রালটারের বন্দর ছেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত মাসে জিব্রালটার প্রণালিতে ইরানের তেলবাহী ওই ট্যাংকারটি আটক করা হয়েছিল।

বিবিসি সোমবারের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাংকারটি ইরানের পতাকা উড়িয়ে বন্দর ছেড়ে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে। জাহাজটির আগের নাম গ্রেস ওয়ান হলেও এখন সেটি বদলে এখন আদ্রিয়ান দারিয়া ওয়ান রাখা হয়েছে।

জাহাজটির গন্তব্য জানা যায়নি। তবে সেটিকে আরও কিছুদিন আটকে রাখতে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে জিব্রাল্টার। গ্রেস- ১ নামের তেলবাহী ট্যাংকারটির বিরুদ্ধে জিব্রাল্টার তার আটকাদেশ প্রত্যাহারের একদিন পরই যুক্তরাষ্ট্র তা বহাল রাখার শেষ অনুরোধ জানায়।

জিব্রাল্টারের পক্ষ থেকে বলা হয়েছিলো, নতুন আটকাদেশ জারি করার ওয়াশিংটনের অনুরোধ তারা মানতে পারছে না। কেননা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে প্রযোজ্য নয়। ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতও বলেছিলেন, গ্রেস- ১ রবিবারের পর জিব্রাল্টার ছেড়ে যাবে।

গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় ট্যাংকারটি আটক করে জিব্রাল্টার। ভারত, রাশিয়া, লাটভিয়া এবং ফিলিপিন্সের ২৯জন ক্রু বিশিষ্ট ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল পরিবহন করছে- এমনটাই ইঙ্গিত দিয়েছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন জিব্রাল্টার কর্তৃপক্ষ।

কিন্তু এরপরপরই মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জাহাজটির আটকাদেশ বাড়ানোর অনুরোধ করা হয়। বলা হয় গ্রেস- ১ ইরানের ইসলামিক রেভ্যুলিশনারি গার্ড নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত।

গতকাল রোববার জিব্রাল্টারের পক্ষ থেকে জানানো হয় যে, তারা এই অনুরোধটি রাখতে পারছে না। বিবৃতিতে বলা হয় যে, ইরানের বিরুদ্ধে ইইউ-এর আনা নিষেধাজ্ঞা জিব্রাল্টারে মার্কিন নিষেধাজ্ঞার তুলনায় বেশি মাত্রায় প্রযোজ্য।

ওয়াশিংটনের পক্ষ থেকে অবশ্য এই প্রত্যাখ্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও, ১৯ জুলাই রেভ্যুলেশনারি গার্ড স্টেনা ইম্পেরা নামের যে জাহাজটি আটক করেছিল তা এখনো ইরানের দখলেই রয়েছে।

যুক্তরাজ্য এরপর ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালীর শিপিং রুটে যাতায়াত করা বাণিজ্য জাহাজের সুরক্ষায় একটি মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সে যোগ দেবে। ইরানের সাথে পশ্চিমা সংকটের আরও একটি দিক রয়েছে আর তা হল দেশটির পারমাণবিক কর্মসূচীকে ঘিরে।

গত বছর, যখন ওয়াশিংটন ইরানের সাথে করা ২০১৫ সালের একটি চুক্তি থেকে সরে আসে তখন থেকেই শুরু এই টানাপোড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, তেহরান চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচী চালিয়ে আসছে। আর ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

আর এরপর থেকেই মধ্যপ্রাচ্যের দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। যদিও, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশ বলে আসছে যে তারা ইরানের সাথে এই চুক্তিতে এখনো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ট্যাংকার আটকের পর তেহরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত