বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:৩১ এএম
বাংলাদেশের চট্টগ্রামের বাগদাদ গ্রুপের চেয়ারম্যান আলমগীর ফেরদৌস খানের স্ত্রী মেহেরুন নেসা। ব্যাংকের ১৩টি চেক প্রতারণা মামলায় গ্রেফতার হন তিনি। রোববার রাতে তিনি কানাডা থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে গ্রেফতার করে পুলিশ। মেহেরুন নেসা চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের নবী দোভাষের মেয়ে। পুলিশ তাকে গ্রেফতার করার পর চট্টগ্রাম নগরীর খুলশী থানায় প্রেরণ করে।
জানা যায়, তার বিরুদ্ধে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেক প্রতারণার ১৩টি মামলা রয়েছে। অর্থঋণ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেন। চট্টগ্রামের খুলশী থানাধীন জাকির হোসেন রোডের তানভীর হাউজের বাসিন্দা ব্যবসায়ী ফেরদৌস খান আলমগীরের স্ত্রী ও শাফিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মেহেরুন নেসা ২০১০ সালে ট্রেডিং ব্যবসায়ের জন্য দুই কোটি ৫২ লাখ টাকা ঋণ নেন। তিনি বাগদাদ গ্রুপের পরিচালকও। প্রথম দিকে নিয়মিত কয়েকটি কিস্তি পরিশোধ করলেও পরে তিনি অনিয়মিত হয়ে পড়েন। ঋণ পরিশোধ না করে তিনি ব্যর্থ হওয়ার পর তিনি কানাডায় বসবাস করেন। গত রোববার মধ্যরাতে কানাডা থেকে দেশে আসেন তিনি। এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সমকলেকে জানান, তার বিরুদ্ধে পরোয়ানার বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছিলাম। বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। রোববার রাতে গ্রেফতারের পর ওই নারী ব্যবসায়ীকে চট্টগ্রামে আনা হচ্ছে। খেলাপী ঋণের তিনটি মামলায় মেহেরুন নেছার সাজা হয়েছে। সাজামূলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। আরও ৬টি মামলায় তার বিরুদ্ধে নিয়মিত পরোয়ানা আছে। তিনি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত