নায়ক থেকে গায়ক ওমর সানী

bcv24 ডেস্ক    ০৮:৪৬ পিএম, ২০১৯-০৮-২২    622


নায়ক থেকে গায়ক ওমর সানী

‘এখনকার গানের কথা ভালো লাগে না, সুর ভালো লাগে না, মিউজিক ভালো লাগে না, আগের গান শুনলেই মনটা ভরে যায়। হোক না অন্যের গান। হোক না আমার গান, কোথায় হারিয়ে গেলি গান বাবা। শ্রদ্ধা জানাই সে সব গান লেখার মানুষদের কে।’ কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার একসময়ের সুপারস্টার চিত্রনায়ক ওমর সানী।

বুধবার ফেসবুকে নিজের খালি গলায় গাওয়া একটা গানের ভিডিও শেয়ার করেছিলেন ওমর সানী। এই ভিডিওটির ক্যাপশনে উপরের কথাগুলো লিখেছিলেন তিনি। ভিডিওটি দেখলেই বোঝা যায় কোনো ঝুম বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে দেখতে গান গেয়ে উঠতে ইচ্ছা করেছিল নায়কের।

ওমর সানী গাইছিলেন, ‘আকাশকে প্রশ্ন করে, সে দিগন্তে কেনো ডুবে যায়, নদীকে প্রশ্ন করো কেনো সে সাগরে হারায়, শুধু প্রশ্ন করো না আমায়, আমি মরে যাবো লজ্জায়।’

নায়কের কণ্ঠে সোনালী দিনে সেই গান শুনে নস্টালজিক হয়েছেন অনেকেই। সানীর গায়কীর প্রশংসা করেছেন তার ভক্তরা।

এই গানটির রেস রেখেই আজ বৃহস্পতিবার আরও একটি গানের ভিডিও শেয়ার করেছেন ওমর সানী। আগের ভিডিওতে তার দেখা মেলেনি। কিন্তু এবারের ভিডিতে মুঠো ফোনের ক্যামেরার সামনেই গেয়েছেন তিনি।

এবার ওমর সানী গাইলেন, ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি, পথহারা পথিকের মতো, সাজানো এ পৃথিবী এলোমেলো হয়ে যায় থাকে না আগেরই মতো।’ কুমার বিশ্বজিৎ এর গাওয়া এই গানটি গেয়ে ক্যাপশনে মজা করে শিল্পীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ওমর সানী এই গানটির ক্যাপশনে লিখেছেন, ‘প্রশংসা করবেন কম। সমালোচনা করবেন বেশি। তাহলে আমি অনেক ভালো শিখতে পারবো। আর হ্যাঁ কুমার বিশ্বজিৎ দাদা উনি যেন না শুনে, তা হলে আত্মহত্যা করবে আমার এই পচা গলা শুনে, হাহাহাহা ভিডিও রেকর্ড করেছে প্রিয়দর্শিনী মৌসুমী।’

ওমর সানী মজার ছলেই মনের আনন্দে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গান। তার গান গাওয়া নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই মানুষের।

নির্মাতা জামান আকতার সানীর গানের ভিডিওতে কমেন্ট করেছেন, ‘সানী, কিশোর কুমার যদি গায়ক থেকে নায়ক হতে পারে, তুমি কেন নায়ক থেকে গায়ক হতে পারবে না। চর্চা চালিয়ে যাও। সম্ভাবনা আছে। তোমার গানের টিচার তো সাথেই আছে। কনফিডেন্স রেখো।

সিনেমায় অসংখ্য গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ওমর সানী। গুন গুন মনে খেয়ালে গেয়ে ওঠেন প্রিয় গান। ভিডিও দু’টি যে দেখবেন সেই বুঝবেন সানীর গলায় সত্যিই সুর আছে, আর গানের সঙ্গে অবাধ ভালোবাসা তার।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত