শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
মাঝে লম্বা বিরতির পর ঢালিউডের প্রভাবশালী অভিনেতা-প্রযোজক ডিপজল ফের নড়েচড়ে বসেছেন। একসঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ৭টি ছবির।
সিনেমার চলমান মন্দা বাজারে খবরটি বেশ স্বস্তিদায়ক।
ডিপজল জানান, নতুন চারটি ছবি নির্মাণের পরিকল্পনা এরমধ্যে হাতে নিয়েছেন। আরও তিনটি ছবি প্রস্তুত রয়েছে এই প্রযোজকের ঘরে। যেগুলোর শুটিং এরমধ্যে প্রায় শেষ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার প্রযোজিত ‘সৌভাগ্য’ ছবিটির ডাবিং এরমধ্যে শেষ করেছি। আগামী সপ্তাহে সেন্সরে জমা দেবো। এ ছাড়া ‘এদেশ তোমার আমার’ ও ‘এক কোটি টাকা’ নামের ছবি দুটিও প্রস্তুত করছি। এ দুটি ছবির কাজ কিছুটা বাকি আছে। শেষ করে ফেলবো। এর বাইরে নতুন আরও ৪টি ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছি।’’
মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানার থেকে এই ৭টি ছবি নির্মাণ ও মুক্তির প্রক্রিয়া এরমধ্যে শুরু হয়েছে।
এরমধ্যে সবার আগে মুক্তির মিছিলে নামছে ‘সৌভাগ্য’ ছবিটি। এতে ডিপজলের বিপরীতে আছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেলসহ অনেকে।
প্রযোজক-অভিনেতা ডিপজলের সর্বশেষ ছবি মুক্তি পায় ২০১৭ সালের অক্টোবরে। এটির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত